Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সুকেশের ঘটনায় ছাড় নেই জ্যাকুলিনের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

সুকেশের ঘটনায় ছাড় নেই জ্যাকুলিনের

সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

Advertisement

২০০ কোটি রুপির প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) শীর্ষ আদালতের শুনানির অপেক্ষায় ছিলেন অভিনেত্রী। কিন্তু এই দিনও অব্যাহতি মিলল না।

জ্যাকুলিনের চর্চিত প্রেমিক এই ২০০ কোটি রুপির প্রতারণা মামলায় বর্তমানে সংশোধনাগারে রয়েছেন। এ ঘটনাতেই নাম জড়িয়েছিল জ্যাকুলিনের। গত ৩ জুলাই দিল্লি হাইকোর্টের কাছে প্রথমে মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার আবেদন করেছিলেন অভিনেত্রী। সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। 

এরপরে দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করেছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। সেই আবেদনেরই শুনানি ছিল গতকাল সোমবার। কিন্তু এবারও অব্যাহতি পেলেন না অভিনেত্রী।


একটি সূত্র জানায়, শীর্ষ আদালতের কাছে আবেদনে জ্যাকুলিন ফার্নান্দেজ জানিয়েছিলেন— তিনি এ ঘটনায় কোনোভাবেই অভিযুক্ত নন। বরং তার সঙ্গেই বারবার নাকি অন্যায়টা করেছেন সুকেশ চন্দ্রশেখর। সেই আবেদনে এ-ও বলা হয়েছিল— ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নাকি নিজেই জানিয়েছে, তিহার জেলে সুকেশকে ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে। প্রতারণাকাণ্ডে যে ফোন ব্যবহার করা হয়েছিল, সেগুলো এখনো সুকেশ ব্যবহার করছেন বলে আবেদনে জানান জ্যাকুলিন।

ইডির অভিযোগ ছিল— সুকেশের থেকে ৭ কোটি রুপির উপহার নিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এই ৭ কোটি রুপি নাকি ওই ২০০ কোটি রুপিরই অংশ। জ্যাকুলিন দাবি করেছেন— সুকেশের অপরাধজগৎ সম্পর্কে নাকি তার কোনো ধারণাই ছিল না।

সুকেশ চন্দ্রশেখর সংশোধনাগারে থাকলেও সেখান থেকে জ্যাকুলিনকে চিঠি লেখেন তিনি। সেই চিঠি সামাজিক মাধ্যমে তুলে ধরে তার সহকারী দল। এমনকি ‘প্রেমিকা’র জন্য নানা রকমের দামি উপহার তিনি এখনো পাঠান।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম