Logo
Logo
×

Advertisement

বিনোদন

খান পরিবারের অন্দরের গল্প ফাঁস করলেন আসিফ শেখ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

খান পরিবারের অন্দরের গল্প ফাঁস করলেন আসিফ শেখ

সালমান খান। ফাইল ছবি

Advertisement

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ‘ভাবিজি ঘর পর হ্যাঁয়’ ধারাবাহিকের অভিনেতা আসিফ শেখের। সম্প্রতি এক সাক্ষাৎকারে খান পরিবার প্রসঙ্গে অজানা এক গল্প শোনালেন তিনি। বাবা সেলিম খানের সামনে মুখ খুলতে গেলেও নাকি কথা জড়িয়ে যেত ভাইজানের, সেই গল্পও শোনালেন আসিফ শেখ।

এ অভিনেতা বলেন, অতুল অগ্নিহোত্রীর সঙ্গে বন্ধুত্বের কারণে অনেক দিন ধরেই খান পরিবারকে খুব কাছ থেকে দেখেছেন। সালমানের ফার্ম হাউসে কাটানো সময়ের কথা মনে করে তিনি বলেন, সেলিম আঙ্কেল অত্যন্ত পরিণত একজন মানুষ। কখনো কখনো সালমানের ফার্মে গিয়ে সেলিম আঙ্কেলের সঙ্গে সময় কাটাতাম। অতুল আমার খুব ভালো বন্ধু। আমরা সেলিম আঙ্কেলের কত মজার গল্প শুনতাম। কৌতুকরসে ভরপুর তিনি। ওর থেকে অনেক কিছু শিখেছি।

আসিফ আরও বলেন, সালমান কখনই তার বাবার কাছ থেকে তারকাসুলভ ব্যবহার পাননি। সালমানের বড় সমালোচক ওর বাবা। ছেলের মুখের ওপর কড়া কথা বলে দেন। সালমানের কোনো দিন বাবার মুখের ওপর কথা বলার সাহস পায়নি। বাবাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন তিনি। তিনি বলেন, আমার মনে আছে—যুবক বয়সে যখন সালমান তারকা হয়ে উঠেছেন, তখন বাবার সামনে কথা আটকে যেত ওর।

Advertisement

সালমান খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম