Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ব্যাংককে ইমরান হাশমির সঙ্গে রোমান্সে দিশা পাটানি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

ব্যাংককে ইমরান হাশমির সঙ্গে রোমান্সে দিশা পাটানি

Advertisement

বলিউডের সিরিয়াল কিসারখ্যাত অভিনেতা ইমরান হাশমি এবার ফিরছেন নতুন প্রজন্মের নায়িকা দিশা পাটানির সঙ্গে। অভিনেত্রী দিশা পাটানিকে নিয়ে রোমান্সে ডুবে আছেন তিনি। এ মুহূর্তে এ তারকা জুটি ব্যাংককে রোমান্স মুডে কাজ করছেন। বর্তমানে তারা ‘আওয়ারাপন' সিনেমার সিক্যুয়াল 'আওয়ারাপন ২’-এ র শুটিং নিয়ে ব্যস্ত আছেন। 

থাইল্যান্ডের ব্যাংককে চলছে এ সিনেমার দৃশ্যধারণ। এমন খবরই জানা গেছে প্রযোজনা সূত্রে। পুরো শুটিং চলবে মাসব্যাপী। সিনেমার প্রায় অর্ধেক দৃশ্যায়ন ব্যাংককে শেষ করা হবে বলে জানান নির্মাতা বিশেশ ভাট ও নিতিন কাকা।

জানা গেছে, ‘আওয়ারাপন ২’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন ইমরান হাশমি ও দিশা পাটানি। তাদের নিয়েই ব্যাংকে পুরো টিম থাকবে এক মাস। এ সিনেমার পুরো কাহিনিও ব্যাংকককে ঘিরে আবর্তিত হয়েছে। তাই বাস্তব লোকেশনেই হবে সিনেমার শুটিং। অভিনেতা ইমরান হাশমি এ সিনেমায় আবারও শিবম চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী দিশা পাটানিও প্রিয় অভিনেতার সঙ্গে পুরো সিনেমার রোমান্টিক যাত্রা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন।

প্রযোজক বিশেশ ভাট ‘আওয়ারাপন ২’ সিনেমার সংগীতের দিকে বিশেষ নজর দিয়েছেন। ‘আওয়ারাপন সিরিজের সিনেমাগুলোতে সংগীত সবসময় গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে। এর দ্বিতীয় কিস্তিও ফ্যানদের হতাশ করবে না। ব্যাংককের শুটিং শেষে নভেম্বর মাসে আরেকটি শুটিং সেশন কাজ হবে। আশা করা হচ্ছে, পুরো কাজ আগামী জানুয়ারিতে শেষ করা যাবে বলে জানিয়েছেন বিশেশ ভাট।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম