Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যাটরিনা ছাড়াও ৪০ বছর বয়সের পর মা হয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম

ক্যাটরিনা ছাড়াও ৪০ বছর বয়সের পর মা হয়েছেন যেসব বলিউড অভিনেত্রী

Advertisement

সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও বি-টাউনে খবরটি অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার সে খবর জানান নায়িকা। ৪২ বছর বয়সে প্রথমবার মা হতে চলেছেন ক্যাটরিনা। যদিও বিয়ে করেছেন বছর চারেক। 

চিকিৎসকদের মতে, বেশি বয়সে মা হলে কিছু জটিলতা দেখা দিতে পারে, তাই ক্যাটরিনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। সম্প্রতি তাকে মুম্বাইয়ের আলিবাদে দেখা গেছে, যেখানে স্বামী ভিকি সতর্কভাবে তাকে হাত ধরে হাঁটতে সাহায্য করছিলেন।

তবে বলিউডে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকজন তারকা ৪০ বছর বয়সের পর মা হওয়ার অভিজ্ঞতা লাভ করেছেন।

তাদের মধ্যে অন্যতম হলেন বিপাশা বসু, যিনি ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের পর ৪৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। 

এছাড়াও, অভিনেত্রী শিল্পা শেঠি ৪৫ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হন। তিনি সারোগেসির মাধ্যমে তার মেয়ে সামিশাকে পৃথিবীতে স্বাগত জানান। শিল্পা তার প্রথম সন্তান ভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৭ বছর বয়সে একইভাবে, বিখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানও ৪৩ বছর বয়সে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে তিন সন্তানের মা হন। 

Advertisement

বলিউড ক্যাটরিনা কাইফ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম