Logo
Logo
×

Advertisement

বিনোদন

সম্মাননা পেয়ে যা বললেন শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

সম্মাননা পেয়ে যা বললেন শাকিব খান

শাকিব খান। সংগৃহীত ছবি

Advertisement

দীর্ঘ ২৫ বছর ধরে রুপালি পর্দা শাসন করছেন শাকিব খান। ঢালিউড কিংয়ের এ অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি সেই সম্মাননা পেয়ে অভিনেতা ভক্তদের মাঝে প্রকাশ করেছেন নিজের আবেগ ও অনুভূতি।

গত ৭ সেপ্টেম্বর  ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানের আয়োজন করে ‘দ্য ডেইলি স্টার’। সেখানেই ‘সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হন শাকিব খান। সেই সময় কিং খান দেশের বাইরে থাকায় এ সম্মাননা গ্রহণ করা হয়নি। দেশে ফেরার পর সম্প্রতি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে যান অভিনেতা, সেখানে ব্যক্তিগতভাবে এ সম্মাননা গ্রহণ করেন শাকিব খান।

এরপর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে অভিনেতা লিখেছেন, চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষ্যে এ সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। 

শাকিব খান বলেন, আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ।


Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম