Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীরের সঙ্গে শয্যাদৃশ্য বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

রণবীরের সঙ্গে শয্যাদৃশ্য বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন

সংগৃহীত ছবি

Advertisement

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এ নিয়ে বলিপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কটাক্ষও কম সইতে হয়নি তাকে।

কিন্তু অভিনেত্রী মনে করেন, রণবীরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করেই জীবন রাতারাতি বদলে গিয়েছিল তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানান তৃপ্তি দিমরি।

‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। খ্যাতি আসে ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করার পর। এ সিনেমাটি বক্স অফিসে সফল হলেও, সমালোচিত হয়েছিল। নারীবিদ্বেষী তকমাও পেয়েছিল এ সিনেমা। একটি দৃশ্যে রণবীর তার জুতা চাটতে বলেছিলেন তৃপ্তি দিমরিকে। সেই দৃশ্য নিয়েও হইহই পড়ে গিয়েছিল।

তৃপ্তি বলেন, ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করার পরেই দর্শক তার পুরোনো সিনেমাগুলো দেখা শুরু করেছিলেন। তিনি বলেন, আমার জীবন একেবারে বদলে গিয়েছিল ‘অ্যানিমেল’ সিনেমার পর। এ সিনেমা আমার কাছে আশীর্বাদের মতো। ‘লায়লা মজনু’র জন্য যে পরিচিতি পাওয়ার আশা করেছিলাম, তা ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে পেয়েছিলাম বলে জানান এ অভিনেত্রী।

তিনি বলেন, রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে অভিনয় মোটেই সহজ ছিল না। তবে তারচেয়েও কঠিন ছিল অন্য আরেকটি দৃশ্য। সেই দৃশ্যে তিনি নিজের চরিত্রটির আসল পরিচয় প্রকাশ করেছিলেন রণবীরের সামনে।

অভিনেত্রী বলেন, কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলেন না তিনি। চোখে পানি আসছিল তার। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন রণবীর। অতিরিক্ত কাজের চাপের জন্যই তিনি সংলাপ মনে রাখতে পারছিলেন না বলে জানান তৃপ্তি দিমরি।

তার চরিত্রটি স্বল্পদৈর্ঘ্যের ছিল বলে খ্যাতি পাওয়ার আশা করেননি অভিনেত্রী। কিন্তু পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গা আত্মবিশ্বাসী ছিলেন। তাকে সাহস জুগিয়েছিলেন। পরিচালক নাকি দাবি করে বলেছিলেন— তার জন্য এ সিনেমা খুবই ভালো ফলাফল নিয়ে আসবে। সত্যিই উনি ঠিক কথাই বলেছিলেন বলে জানান তৃপ্তি দিমরি।

Advertisement

বলিউড রণবীর কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম