Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

‘আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে’

Advertisement

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনয়ের পাশাপাশি শারীরিক ফিটনেস নিয়েও সচেতন থাকেন। আর স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য পরিচিত এ তারকাকে নতুন এক খেলায় মজে থাকতে দেখা গেছে। 

খেলাটির নাম প্যাডেল, যা বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এর মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন— এ আলোচনা কিংবা আসক্তি নিয়ে কারও কিছু বলার নেই। তিনি নিজের শর্তে জীবনযাপন করে থাকেন। 

প্যাডেল খেলাটি বর্তমানে দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। ছোট আকারের কোর্টে কাচ বা জালের দেয়াল ব্যবহার করে খেলোয়াড়রা এ খেলা খেলে থাকেন, যা টেনিসের চেয়েও ভিন্ন অ্যাকশন-প্যাকড। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেই ভিডিওতে তাকে টেনিস ও স্কোয়াশের সংমিশ্রণে তৈরি এ নতুন খেলাটি পূর্ণ উদ্যমে উপভোগ করতে দেখা যায়। 

সেই প্যাডেল খেলার দক্ষতা প্রদর্শন করেছেন আলিয়া ভাট, যা দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়। এখানেই শেষ নয়, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আলিয়া ভাট তার হিট সিনেমা 'গলি বয়'-এর জনপ্রিয় র‌্যাপ ‘আপনা টাইম আয়েগা’ যোগ করেছেন।

সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে আলিয়া ভাট লিখেছেন— ‘আমার প্যাডেল আসক্তি নিয়ে অনেক কথা হচ্ছে।’ এ মন্তব্যের মাধ্যমে মূলত সেই সব 'সমালোচক' বা 'আলোচনাকারী'কে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী , যারা তার এই নতুন শখের বিষয়ে আলোচনা করছেন। 


Advertisement

আলিয়া ভাট বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম