Logo
Logo
×

Advertisement

বিনোদন

কালো শেরওয়ানিতে দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম

কালো শেরওয়ানিতে দ্যুতি ছড়ালেন ঐশ্বরিয়া

Advertisement

বলিউড সেনসেশন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি লরিয়েলের শুভেচ্ছাদূত হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন। মনিশ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র্যাম্পে হেঁটে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অভিনেত্রী। 

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী কালো শেরওয়ানিতে যেন অদ্বিতীয়া দেখাচ্ছিল। তার সিগনেচার রুবি লিপস ও খোলা চুলের স্টাইল গ্ল্যামারকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। র‌্যাম্পে অ্যাশের পারফেক্ট প্রফেশনালিজম দর্শকদের মুগ্ধ করেছে। অভিনেত্রীর র‌্যাম্পে হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে।

এবারের সাবেক বিশ্বসুন্দরীর ঐশ্বরিয়ার পোশাক নিয়ে ডিজাইনার মনিশ মালহোত্রা বলেন, একই ভারতীয় শেরওয়ানিকে নতুনভাবে উপস্থাপন করেছে। ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জুড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক হিসেবে কাজ করেছে। মূলত হাতের অংশের এই ডিজাইন অলঙ্কারের মতো কাজ করছে বলে জানিয়েছেন এ ডিজাইনার।

অন্যদিকে র্যাম্পে হাঁটার একদিন আগে থেকেই সাবেক বিশ্বসুন্দরীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্যারিসে পৌঁছানোর পর তার হোটেলের বাইরে এক ভক্ত অপেক্ষা করছিলেন। অভিনেত্রীকে দেখে ভক্ত অঝোরে কেঁদে ফেলেন। এরপর ঐশ্বরিয়া সেই ভক্তের সঙ্গে দেখা করে তার চোখের পানি মুছে দেন এবং ছবিও তোলেন। 

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম