Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যেভাবে জয়াকে বিপাকে ফেলেন কাজল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পিএম

যেভাবে জয়াকে বিপাকে ফেলেন কাজল

Advertisement

প্রতি বছর মুম্বাইয়ে মুখার্জি পরিবারের দুর্গাপূজায় থাকেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। প্রবাসী হলেও তিনি বাঙালি। ফলে মা দুর্গার টান থাকবে, সেটাই স্বাভাবিক। এবারও লাল শাড়িতে সেজে অষ্টমীতে অঞ্জলি দিতে এসেছিলেন এ জনপ্রিয় বলিউড অভিনেত্রী। সেখানেই অভিনেত্রী কাজলের জন্য খুবই অপ্রস্তুত হয়ে পড়েন জয়া বচ্চন। কী এমন ঘটনা ঘটেছিল?

মুম্বাইয়ের ফটোসাংবাদিকদের সঙ্গে মধুর সম্পর্ক রয়েছে জয়া বচ্চনের। প্রথমে তাদের ক্যামেরার সামনে কাজল ও জয়া বচ্চন— দুজনেই দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এরপরেই মাথায় দুষ্টুবুদ্ধি আসে অভিনেত্রী কাজলের। সঙ্গে সঙ্গে জয়ার হাত ছাড়িয়ে চলে যান দূরে। তিনি বলেন, একা একা ছবি তোলো।

কাজলের হঠাৎ সরে যাওয়ায় অপ্রস্তুতে পড়েন এ বর্ষীয়ান অভিনেত্রী। তবে পরে হাসিমুখে ক্যামেরার সামনে ছবি তুলেছেন। সবাইকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী। পূজার প্রতিটি মুহূর্ত নিজের মুঠোফোনে ফ্রেমবন্দি করতেও ভোলেননি জয়া বচ্চন। 

সামাজিক মাধ্যমের বদৌলতে এরকম অনেক সময়ের সাক্ষী থেকেছেন ভক্ত-অনুরাগীরা। যেখানে প্রকাশ্যে চেঁচামেচি করতেও দেখা যায় তাকে। একবার এক সাক্ষাৎকারে মেয়ে শ্বেতা বচ্চন জানিয়েছিলেন— কেউ কাছ থেকে ছবি তুলতে এলে মায়ের মনে হয় দমবন্ধ হয়ে আসে। এ বর্ষীয়ান অভিনেত্রীর কোনো ঘটনা অজানা নয় কাজলদেরও। তাই পূজার আবহে এ সুযোগে জয়া বচ্চনের সঙ্গে মজা করতে ছাড়লেন না অভিনেত্রী কাজল।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম