Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেয়েকে নিয়ে আবেগঘন বার্তা মহেশ ভাট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পিএম

মেয়েকে নিয়ে আবেগঘন বার্তা মহেশ ভাট

সংগৃহীত ছবি

Advertisement

বলিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট বরাবরই মন খুলে কথা বলেন এবং মনে থেকে ভালোবাসেন। এই দিনও আবেগ উজাড় করে দিলেন নির্মাতা। কিরণের সঙ্গে বিয়ের পর দুই সন্তানপূজা রাহুল ভাটের বাবা হয়েছিলেন মহেশ। সেই সংসারে থাকতে থাকতেই সোনি রাজদানের সঙ্গে প্রেম শুরু তার। এর পরে সোনিকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন নির্মাতা। সিদ্ধান্ত কিরণ, পূজা রাহুলের জীবনের বড় এক ধাক্কা ছিল। কিন্তু সেই সময়ও পূজা পাশে ছিলেন বাবার।

সেই কথা আজও মনে রেখেছেন মহেশ ভাট।

সেদিনে সেই স্মৃতিচারণ করে মেয়ে পূজা ভাটের কাছে অনুতাপে ভেঙে পড়লেন বর্ষীয়ান পরিচালক। সম্প্রতি পূজা ভাটের এক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নির্মাতা। মেয়ের সামনে তাই মহেশের স্বীকারোক্তি, তোমার মনে আছে, বলেছিলামআমি আর তোমাদের সঙ্গে থাকব না। তবে এর মানে আমি তোমাদের প্রত্যাখ্যান করছি, এমনও নয়। তিনি বলেন, আমার জীবনে এক অন্য নারী রয়েছেন। কিন্তু আমি তোমাকেও ভালোবাসি। আমি তোমার মা এবং এই বাড়ির খেয়াল রাখব।

এসব কথা বলতে বলতেই মেয়ের সামনে কেঁদে ফেলেন মহেশ ভাট। তিনি বলেন, আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না। কারণ তুমিই সেই সময় আমার খেয়াল রেখেছিলে। আমি ভেবেছিলাম, অন্তত তুমি আমাকে খারাপ চোখে দেখছ না।

এর উত্তরে পূজা ভাট বলেন, আমি তোমাকে কখনই খারাপ চোখে দেখিনি বাবা। সোনিকে বিয়ের পরও বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেত্রী। এমনকি সোনির সঙ্গেও ভালো সম্পর্ক ছিল তার। বিয়ের বেশ কয়েক বছর পর নাকি পূজার কাছে ক্ষমা চেয়েছিলেন সোনি

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম