Logo
Logo
×

Advertisement

বিনোদন

অনন্ত জলিলের সিনেমার সেই গানটি গেয়েছিলেন জুবিন গার্গ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পিএম

অনন্ত জলিলের সিনেমার সেই গানটি গেয়েছিলেন জুবিন গার্গ

সংগৃহীত ছবি

Advertisement

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ বেশ কয়েক দিন হলো মারা গেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ সংগীতশিল্পী একাধিক ভাষায় গান গাইতে পারতেন। তেমনি বাংলা সিনেমা 'নিঃস্বার্থ ভালোবাসা'য় তুমুল জনপ্রিয় গান 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট'-এর গায়কও ছিলেন জুবিন গার্গ। আর সেটির ঠোঁট মিলিয়েছিলেন অভিনেতা অনন্ত জলিল।

এর আগে ২০১৩ সালে নিঃস্বার্থ ভালোবাসা মুক্তি পায়। সিনেমাটি মুনসুন ফিল্মস-এর ব্যানারে প্রযোজনা ও পরিচালনা করেন নির্মাতা-অভিনেতা অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আবেগঘন মন্তব্য করেন এ অভিনেতা। এই গানটি যে তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে, সে কথা অকপটে স্বীকার করেন অনন্ত জলিল।

তিনি বলেন, ‘দেশের ভার্সিটিগুলোতে 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট' গানটি জনপ্রিয় হয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’

জুবিন গার্গকে হারানোর বেদনা প্রকাশ করতে গিয়ে অনন্ত জলিল বলেন, সবাই জানে অনন্ত জলিলের গান 'ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট', এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন, আমি ব্যথিত। আমি ঠিক ভুলতে পারছি না।

এ অভিনেতা বলেন, তিনি যেখানেই গেছেন, যে দেশেই গেছেন; সেখানকার ছেলেমেয়েদের মুখে মুখে ‘ঢাকার পোলা’ গান শুনেছেন। কিংবা তারা এই গানসহ তাকে নাচ করতে বলেছেন। জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে বলেও জানান অনন্ত জলিল।

Advertisement

অনন্ত জলিল

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম