Logo
Logo
×

Advertisement

বিনোদন

থেরাপি শুরু ইলিয়াস কাঞ্চনের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম

থেরাপি শুরু ইলিয়াস কাঞ্চনের

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ফাইল ছবি

Advertisement

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।

লন্ডনে ইলিয়াস কাঞ্চন তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। শনিবার দুপুরে ইলিয়াস কাঞ্চনের শরীরের সবশেষ অবস্থা গণমাধ্যমে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম।

আব্বু (ইলিয়াস কাঞ্চন) তো সব দেখছেন, বুঝছেন। ওনার মনও কিছুটা ভেঙে পড়েছে। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিতও করছে। থেরাপির কারণে শরীরেও ক্লান্তি এসেছে। কথা বলতে কষ্ট হয়। বিশেষ করে ফোনো কথা বলা একদম নিষেধ। তাও তিনি এ অবস্থায় নিরাপদ সড়ক চাইয়ের অনেক সাংগঠনিক কাজকর্মের খবর রাখছেন।

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম

তিনি বলেন, ‘গত ২৬ এপ্রিল থেকে আব্বু (ইলিয়াস কাঞ্চন) আমাদের লন্ডনের বাসায় আছেন। এখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার নেতৃত্বে তার চিকিৎসা চলছে। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।’

তিনি আরও বলেন, ‘টিউমারের কিছু অংশ এরই মধ্যে অপসারণ করা হয়েছে। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলে ডাক্তাররা জানিয়েছেন। ডাক্তারের সিদ্ধান্তের ওপর আস্থা রেখেই টিউমারটির কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের অনুমতি আমরা দিয়েছিলাম।’

একটানা দীর্ঘদিন লন্ডনে থাকার কারণে ইলিয়াস কাঞ্চনও মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন আরিফুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আব্বু (ইলিয়াস কাঞ্চন) তো সব দেখছেন, বুঝছেন। ওনার মনও কিছুটা ভেঙে পড়েছে। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিতও করছে। থেরাপির কারণে শরীরেও ক্লান্তি এসেছে। কথা বলতে কষ্ট হয়। বিশেষ করে ফোনো কথা বলা একদম নিষেধ। তাও তিনি এ অবস্থায় নিরাপদ সড়ক চাইয়ের অনেক সাংগঠনিক কাজকর্মের খবর রাখছেন।’

Advertisement

লন্ডন ঢালিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম