Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

লন্ডনে কেমোথেরাপি দেওয়া হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম

লন্ডনে কেমোথেরাপি দেওয়া হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে

ইলিয়াস কাঞ্চন। ফাইল ছবি

Advertisement

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আলোড়ন সৃষ্টিকারী সিনেমা 'বেদের মেয়ে জ্যোৎস্না'খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ভালো নেই। বর্তমানে লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন তিনি। তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম। সম্প্রতি নিসচার সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ তথ্য দিয়েছেন কাঞ্চনপুত্র মিরাজুল মইন। 

গত সাত মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে ভেঙে পড়েছেন। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিত করে তুলেছে। থেরাপির কারণে তার শরীরে ক্লান্তি এসেছে এবং কথা বলতেও কষ্ট হচ্ছে। তাই চিকিৎসকরা তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছেন বলেও জানান কাঞ্চন জামাতা।

ইলিয়াস কাঞ্চন লন্ডনে তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থাকছেন। জামাতা আরিফুল ইসলাম জানান, ইলিয়াস কাঞ্চন গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে আছেন। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। 

তিনি বলেন, গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ ইতোমধ্যে অপসারণ করা হয়। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলেও চিকিৎসকরা জানান। তাই চিকিৎসকদের পরামর্শে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়।

আরিফুল ইসলাম আরও বলেন, টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। গত শুক্রবার (৩ অক্টোবর) থেকে এই ‘টার্গেট থেরাপি’ শুরু হয়েছে। এটি সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ ধরে চলবে। এরপর তিনি চার সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন বলে জানান কাঞ্চন জামাতা।

Advertisement

ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম