Logo
Logo
×

Advertisement

বিনোদন

জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি: কাজল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪০ পিএম

জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি: কাজল

কাজল। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী কাজল একের পর এক কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। গত চার মাসে চারটি ভিন্ন ধরনের সিনেমায় কাজ করলেন অভিনেত্রী। ‘মা’, ‘সরেজমিন’ ও ‘দ্য ট্রায়াল সিজন ২’ মুক্তির পাশাপাশি এখন নতুন অনুষ্ঠানের সঞ্চালক কাজল। তিনি বলেন, আমার ভাগ্য ভালো যে, এতদিনে ভিন্ন ধরনের সিনেমায় কাজ করতে পারছি। জীবনে কোনো কিছু পরিকল্পনা করে করিনি। ফলে এটা আমার ভাগ্য বলে জানান অভিনেত্রী।

ভিন্ন চরিত্রের কথা মাথায় রেখে নারীবাদের প্রশ্ন উঠলে কাজল বলেন, আমি বিশ্বাস করি, নারীবাদ মানে প্রত্যেক নারীর অপর নারীর পাশে দাঁড়ানো। নিজের সমর্থনে নিজের পাশে দাঁড়ানো। এমন বলছি না যে এতে অন্য লিঙ্গের কোনো সম্পর্ক নেই। কিন্তু এর ৬০ থেকে ৭০ শতাংশই হচ্ছে মেয়েদের নিজের পায়ের মাটি শক্ত করে তোলা, প্রতিষ্ঠিত করা।

উল্লেখ্য, কাজল অভিনীত সাম্প্রতিক তিনটি চরিত্রই এক মায়ের। কেন এ ধরনের চরিত্রের প্রতি বারবার আকৃষ্ট হচ্ছেন অভিনেত্রী?  তিনি বলেন, খুব কাকতালীয়ভাবে প্রত্যেকটা চরিত্র এমন মায়ের যে, সারাক্ষণ সন্তানদের ভীষণ আগলে রাখে। ‘সরেজমিন’ গত বছর মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেটি এ বছরে মুক্তি পায়। তবে আমি ব্যক্তিগত জীবনেও এ রকমই। হয়তো সে কারণেই এমন চরিত্র আমার কাছে আসে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম