Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফেসবুকে কটাক্ষের শিকার রুনা খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ পিএম

ফেসবুকে কটাক্ষের শিকার রুনা খান

রুনা খান। ফাইল ছবি

Advertisement

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। ভক্তদের মাঝে সবসময় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন তিনি। বিভিন্ন সময় খোলামেলা পোশাকে হাজির হন রুনা। যে কোনো লুকে ভক্তদের নজর কাড়েন এ অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও অংশ নিতে দেখা যায় রুনা খানকে। এবার ‘সূর্য দেবী’ রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। এ নিয়ে নেটিজেনদের মাঝে বেশ কটাক্ষের শিকার হয়েছেন। রুনা খানকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে এর মাঝেই গুগল ট্রেন্ডিং-এ চলে এসেছেন অভিনেত্রী। 

যেখানে দেখা যায়, হাজার হাজার পাঠক তাকে নিয়ে গুগলে সার্চ দিয়েছে। 

মূলত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র্যাম্প। এতে অংশ নেন রুনা।

‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এই কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে ফটোশুট করেছিলেন রুনা খান। যা নিয়েই নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। 

প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

এছাড়া তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছিটকিনি ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

Advertisement

রুনা খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম