Logo
Logo
×

Advertisement

বিনোদন

ফ্লপ ‘ওয়ার টু’ নিয়ে যা বললেন হৃতিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:০৬ পিএম

ফ্লপ ‘ওয়ার টু’ নিয়ে যা বললেন হৃতিক

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা হৃতিক রোশনের নতুন সিনেমা ‘ওয়ার টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। এ সিনেমাটি মুক্তির পর থেকেই এর ব্যর্থতা নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই প্রসঙ্গে কথা বললেন অভিনেতা। জানালেন সিনেমাটি করার সময় তার পরিস্থিতির কথা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্টে তার অনুভূতির কথা জানিয়ে হৃতিক রোশন লিখেছেন—‘ওয়ার টু'-এর প্রধান চরিত্র ‘কবির‘-এ অভিনয় করা তার কাছে বেশ সহজ মনে হয়েছিল। আর এ চরিত্রটি তার কাছে খুব পরিচিত ছিল; তাই ভেবেছিলেন কাজটি সহজে হয়ে যাবে।

তিনি বলেন, এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ভেতরে ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন। হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলেন, যা সাধারণত তার অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকে।

হৃতিক রোশনের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের কাছে প্রশংসা কুড়িয়েছে। তারা সামাজিক মাধ্যমে হৃতিককে সমর্থন করেছেন। ‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর এটি বিশ্বব্যাপী মাত্র ৩৬৪ কোটি রুপি আয় করে।  তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে সিক্যুয়েলটি তেমন সাড়া ফেলতে পারেনি।

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম