Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রিমান্ডের চাঞ্চল্যকর তথ্য দিলেন পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০১:২২ পিএম

রিমান্ডের চাঞ্চল্যকর তথ্য দিলেন পরীমনি

ঢালিউড অভিনেত্রী পরীমনি। ফাইল ছবি

Advertisement

ঢালিউড অভিনেত্রী পরীমনি বিতর্ক ও সমালোচনার মধ্য দিয়ে গেলেও নিজের জীবন এবং কর্ম নিয়ে সবসময়ই স্পষ্টবাদী। সম্প্রতি একটি অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে জেল ও রিমান্ডের সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। পরীমনি বলেন, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি বারংবার করেছে—তিনি কাউকে শত্রু মনে করেন কিনা এবং কারও নাম বলতে চান কিনা।

অভিনেত্রী বলেন, আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, তো উনারা শুধু একটা কোশ্চেন করছিল যে আপনার কি কাউকে আপনার শত্রু মনে হয়? কাউকে শত্রু, কারও নাম বলতে চান?

তিনি বলেন, আসলে আমার শত্রু আমি বলছি— না, আমার কোনো শত্রু নেই। আমি না আসলে কাউকে শত্রু ভাবতে পারিনি। কারণ আমি আসলে কারও সঙ্গে মাথা ফাটাফাটি করিনি, গালাগালি করিনি, জমি দখল করিনি, তো আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার জন্য কারণ থাকে তো?

অভিনেত্রী বলেন, আমি একটা নামও বলতে পারিনি। কারণ আমার চোখে দেখা আসলে আমি কারও সঙ্গে কিছু করিনি যে কিনা আমার শত্রু হয়ে যাবে, যে কিনা আমার সঙ্গে এ রকম একটা করতে পারে। ওই অবধি যাওয়ার জন্য তো আসলে আমার কিছু করতে হবে তার সঙ্গে।

পরীমনি বলেন, আমি আমার জীবনে কাউকে শত্রুর চোখে দেখতে পারিনি। যে নামটা আসলে আমি আমার যারা আমাকে জিজ্ঞেস করছে—এই ডিপার্টমেন্টগুলো। তিনটা ডিপার্টমেন্ট মিলে—বিশেষ করে হচ্ছে সিআইডি যখন জিজ্ঞেস করল, ‘আপনি কাউকে শত্রু মনে করেন কিনা? কোনো নাম বলবেন কিনা? 

Advertisement

পরীমণি ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম