Logo
Logo
×

Advertisement

বিনোদন

শৈশবের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মহেশ ভাট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১২:২১ পিএম

শৈশবের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন মহেশ ভাট

Advertisement

বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। মাঝে মধ্যে তিনি এমন কিছু মন্তব্য করে থাকেন, যা সাধারণ মানুষকে নাড়িয়ে দেয়। শৈশবে তার চেয়ে বয়সে বড় কিছু ছেলের হাতে লাঞ্ছিত হওয়া এবং মায়ের সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি বদলে যাওয়ার সেই অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি। এবার মেয়ে পূজা ভাটের পডকাস্টে এসে জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা শেয়ার করেন এ পরিচালক। 

মহেশ ভাট বলেন, ‘হঠাৎ চারজন আমার থেকে বয়সে বড় চার ছেলে পথ আটকে দাঁড়ায়। তারা আমাকে ধরে জোরে দেয়ালে ধাক্কা দেয়। প্রকাশ্যে আমার মাকে গালাগাল করে। আমি আতঙ্কিত হয়ে পড়ি এবং আমার হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের কাছে আমাকে উদ্ধার করার জন্য আর্তনাদ করি। কিন্তু ঈশ্বর তো বরাবরের মতোই উদাসীন ছিলেন; তিনি চুপ ছিলেন। এরপরই আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত। 

এ পরিচালক বলেন, প্যান্ট খুলে দেখতে চেয়েছিল ওরা। একজন চিৎকার করে বলে— ওর প্যান্ট খুলে ফেল, দেখ...। আমি ওদের কাছে জানতে চাই— তোমরা আমার সঙ্গে এমন কেন করছ? 

তাদের মধ্যে একজন বলে, আমি দেখতে চাই তুমি আমাদের একজন কিনা! তোমার মা তো তোমার বাবার উপপত্নী। এক মুসলিম মেয়েকে বিয়ে করেছেন তোমার বাবা। সস্তা সিনেমায় নাচত। তা হলে তোমার নাম মহেশ কেন? আমি ভয়ের কারণে কাঁদতে শুরু করি।

মহেশ বলেন, আমি তাদের ভয় দেখিয়ে বললাম— বাবাকে সব বলে দেব, তখন সেই ছেলেরা পালটা প্রশ্ন করে— বল উনি এখন কোথায়? 

উনি নিজের পরিবার ও আমার আরেক মায়ের সঙ্গে আন্ধেরিতে থাকেন। বাবার আসল পরিচয় এবং অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করার পর ছেলেগুলো মহেশকে ছেড়ে দেয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম