Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মিস্টার বিন আসছেন এক পশলা হাসির ঝলক নিয়ে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম

মিস্টার বিন আসছেন এক পশলা হাসির ঝলক নিয়ে

ফাইল ছবি

Advertisement

আপনি কি জানেন, রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন কে? এমন প্রশ্ন যদি কাউকে করা হয় রোয়ান অ্যাটকিনসন কে? নিরানব্বই পারসন মানুষ একবাক্যে বলবেন— চিনি না। আর যদি বলি—মিস্টার বিনের কথা। ওই নিরানব্বই পারসন মানুষই হাঁ সূচক উত্তর দেবেন। সেই মিস্টার বিনই হচ্ছেন— রোয়ান সেবাস্টিয়ান অ্যাটকিনসন। একজন ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কমেডিয়ান। 

মিস্টার বিন ব্যঙ্গরচনা স্কেচ শোর জন্য বিখ্যাত।  অভিনয়ে মুগ্ধ হন আট থেকে ৮০ বছর বয়সি সবাই। পর্দায় তার দেখা মিললেই মন খারাপ নিমেষে উধাও হয়ে যায়। কৌতুক অভিনয় দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। মিস্টার বিন আবারও আসছেন এক পশলা হাসির ঝলক নিয়ে।

এর আগে ২০২২ সালে নেটফ্লিক্সে এসেছিল ৯ পর্বের কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বি’। সেই সিরিজজুড়ে এক মৌমাছিই ছিল মিস্টার বিনের যত ঝামেলার মূল কারণ। বিশাল প্রাসাদে মৌমাছির সঙ্গে তার সেই যুদ্ধের গল্প বেশ আলোচিত হয়েছিল। 

এবার তিন বছর পর আসছে ম্যান ভার্সেস বির সিক্যুয়েল ‘ম্যান ভার্সেস বেবি’। চার পর্বের এ সিরিজে আগের মতোই ট্রেভর বিংলি চরিত্রে পাওয়া যাবে রোয়ান অ্যাটকিনসনকে। এবারের সিজনে তার মূল সংকট দুই শিশু। তাদের সামলাতে গিয়ে পদে পদে নাজেহাল মিস্টার বিন!

এর আগের সিরিজ ম্যান ভার্সেস বিতে বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতে গিয়ে ভীষণ মন খারাপ অভিজ্ঞতা হয়েছিল ট্রেভর বিংলির। তাই ওই কাজ ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, লোভনীয় বেতনের কোনো প্রস্তাব না পাওয়া পর্যন্ত আপাতত হাউস কেয়ারটেকারের কাজে ফিরবে না তিনি। 

এক স্কুলে কেয়ারটেকারের চাকরি নিয়েছে বিংলি। এতে বিংলির মন বেশ প্রফুল্ল। কারণ স্কুলে ক্রিসমাসের ছুটি শুরু হচ্ছে। তবে তার এই আনন্দের সময় বেশিক্ষণ স্থায়ী হয় না। শেষ ক্লাসের দিন স্কুলের আশপাশে নামপরিচয়হীন দুই শিশুকে খুঁজে পায় বিংলি। কোনো অভিভাবক না পাওয়ায় তার ওপরই পড়ে শিশুদের দেখাশোনার দায়িত্ব। তাদের সামলাতে গিয়ে একের পর এক ঝামেলায় পড়ে বিংলি। এতে তার নিজের ক্রিসমাসের ছুটি পণ্ড হয়ে যায়।

সম্প্রতি 'ম্যান ভার্সেস বেবি' সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে বাচ্চাদের সঙ্গে নানা মুহূর্তে দেখা গেছে রোয়ান অ্যাটকিনসনকে। নেটফ্লিক্স জানিয়েছে, ক্রিসমাস উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে এ প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যান ভার্সেস বেবি। অভিনয়ের পাশাপাশি উইল ভেডিসের সঙ্গে সিরিজটি লিখেছেন ও নির্দেশনাও দিয়েছেন মিস্টার বিনখ্যাত অভিনেতা রোয়ান অ্যাটকিনসন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম