Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে ভিডিও দেখে অবাক টুইঙ্কেল, সেটির ব্যাখ্যা দিলেন সাইফ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম

যে ভিডিও দেখে অবাক টুইঙ্কেল, সেটির ব্যাখ্যা দিলেন সাইফ

ফাইল ছবি

Advertisement

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান বাড়িতে এক দুষ্কৃতকারীর হামলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন। এটি সবার জানা। সেদিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অনেকেই এ হামলাকে ‘ভুয়া’ বলে দাবি করেছিলেন। 

সম্প্রতি প্রাইম ভিডিওর জনপ্রিয় অনুষ্ঠান ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নবাব। সেখানেই তিনি নিজের ওপর হওয়া এক ভয়ঙ্কর আক্রমণের কড়া জবাব দেন সাইফ আলি খান, যা নিয়ে কিছু দিন আগে সামাজিক মাধ্যমে জোর বিতর্ক সৃষ্টি হয়েছিল।

সেই সময় অনেকে অভিনেতাকে অ্যাম্বুলেন্সে কিংবা হুইলচেয়ারে বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সাইফ বলেন, কেউ কেউ বলেছিলেন— আমার অ্যাম্বুলেন্সে যাওয়া উচিত। কেউ বলেছিলেন— আমার হুইলচেয়ারে যাওয়া উচিত। তখন আমি ভাবছিলাম— আতঙ্কিত হওয়ার কারণ কী? পরিবার, ভক্ত, আর কেউ? শুধু হেঁটে যাও এবং মানুষকে জানাও যে তুমি ঠিক আছ।

এটাই ছিল তার হেঁটে বেরিয়ে আসার একমাত্র কারণ বলে জানান এ অভিনেতা। তবে হেঁটে বের হওয়ায় যে বিতর্ক শুরু হয়েছিল। সে প্রসঙ্গে সাইফ বলেন, অনেকে আলোচনা শুরু করে যে আক্রমণটা ভুয়া নাকি আসল আমরা এ ধরনের পৃথিবীতে বাস করি।

সেই ঘটনার পর সাইফ যখন হাসপাতাল থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসেন, সেই সময়ের একটি ভিডিও

দেখে অবাক হয়েছিলেন কাজলের বোন টুইঙ্কেল। কাজল সাইফকে জানান যে, ভিডিওটি দেখে তিনিও হতবাক। 

 অভিনেতা বলেন, কারণ আমি হাঁটতে সক্ষম ছিলাম। আঘাতটা খারাপ ছিল, কিন্তু ঠিক ছিল। তারা সেলাই করে দিয়েছিল এবং আমি এক সপ্তাহ সেখানে ছিলাম। আমার পিঠ ঠিক ছিল। ব্যথা হচ্ছিল, তবে আমি হাঁটতে পারছিলাম। আমার হুইলচেয়ারের প্রয়োজন ছিল না।

ঘটনার প্রসঙ্গে সাইফ বলেন, অনুষ্ঠান যখন শেষ হলো, সেখানে অনেকে ছিলেন। অনেকেই আমাকে কীভাবে হাঁটা উচিত, সে বিষয়ে মতামত দিচ্ছিলেন। সংবাদমাধ্যমও কৌতূহলী হয়ে উঠেছিল। আমি বললাম— যদি মিডিয়া কৌতূহলী হয়, তবে আমাদের বিষয়টা সমাধান করা উচিত এবং আমাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেওয়া উচিত।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম