Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা, পাত্র কে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী তৃষা, পাত্র কে

Advertisement

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পর্দায় রোমান্সের পর এবার বাস্তব জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ থেকেছেন, যদিও অতীতে তার নাম জড়িয়েছিল অভিনেতা থালাপতি বিজয় ও ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য সিয়াসাত ডেইলি-এর প্রতিবেদনে বলা হয়েছে, তৃষার পরিবারের পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন সম্পর্কের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাত্র চণ্ডীগড়ের একজন ব্যবসায়ী, যিনি মূলত অস্ট্রেলিয়ায় নিজের ব্যবসা শুরু করে পরে ভারতে সেটি সম্প্রসারিত করেছেন। জানা গেছে, দুই পরিবারের মধ্যে বহুদিনের পরিচয় রয়েছে।

তবে এখন পর্যন্ত তৃষা বা তার পরিবার কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। বিয়ের তারিখ বা আনুষ্ঠানিক ঘোষণাও প্রকাশ করা হয়নি।

এর আগে বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তৃষা বলেছিলেন, তিনি বিয়ের ব্যাপারে উন্মুক্ত মনোভাব পোষণ করেন এবং ‘সঠিক মানুষটিকে’ পেলেই বিয়ে করবেন।

২০১৫ সালে তৃষা কৃষ্ণান বাগদান করেছিলেন উদ্যোক্তা বরুণ মানিয়ানের সঙ্গে। তবে অল্প কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। সে সময় শোনা যায়, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়ার ইচ্ছার কারণেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল।

তৃষার নাম একসময় দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের সঙ্গেও ব্যাপকভাবে জড়ায়। দুজন একসঙ্গে অভিনয় করেছেন একাধিক সুপারহিট সিনেমায়—‘ঘিলি’ (২০০৪), ‘তিরুপাচি’ (২০০৫), ‘আথি’ (২০০৬) এবং ‘কুরুভি’ (২০০৮)। দীর্ঘ বিরতির পর তারা আবার জুটি বাঁধেন ২০২৩ সালের ব্লকবাস্টার ‘লিও’ চলচ্চিত্রে।

তৃষাকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত বিজয় অভিনীত দ্য গ্রেটেস্ট অব অল টাইম সিনেমার একটি গানে। এবার সিনেমার বাইরে, বাস্তব জীবনেও তিনি নতুন এক অধ্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম