Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তৈমুর ও জেহকে নিয়ে কারিনা-সাইফের খুনসুটি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:১৫ পিএম

তৈমুর ও জেহকে নিয়ে কারিনা-সাইফের খুনসুটি

ফাইল ছবি

Advertisement

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানের দাম্পত্যজীবন এক যুগেরও বেশি সময় ধরে চলছে। ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা জুটি। বয়সে প্রায় ১১ বছরের ব্যবধান থাকলেও সম্পর্কের ক্ষেত্রে তা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। দাম্পত্যজীবনের ১২ বছর পেরিয়েও তারা দুই সন্তানকে নিয়ে একসঙ্গে সুখে আছেন। এ তারকা দম্পতির দুই ছেলে তৈমুর খান ও জাহাঙ্গীর খান। জন্মের পর থেকেই তারা আলোচনায়। বিভিন্ন সাক্ষাৎকারে সন্তানদের নিয়ে কথা বলতেও শোনা যায় এ দম্পতিকে। 

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে স্বামী-সন্তান নিয়ে কথা বলেছেন কারিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, সাইফের অভিজ্ঞতা ও শান্ত স্বভাব তাকে অনেকটা ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সাইফ অনেক বেশি শান্ত আর আমি হাইপার। তিনি বলেন, সে ঠান্ডা মাথায় সব সামলে নিতে পারে। আমি মাঝে মাঝে ছেলেদের প্রতি বেশি চিন্তিত হয়ে যাই, তখন সাইফ বলে— ওদের নিজের মতো থাকতে দাও। তাদের সম্পর্কের মধ্যে আছে মজা এবং বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। 

অভিনেত্রী বলেন, সাইফ ও আমি প্রতিযোগিতা করি— কে ছেলেদের কাছ থেকে বেশি আদর পাচ্ছে! তৈমুর বা জেহ যদি সাইফকে বেশি জড়িয়ে ধরে, আমি অভিমান করি; আর আমাকে বেশি জড়িয়ে ধরলে সাইফ মুখ ফুলিয়ে থাকে। এই খেলাটা বেশ মজার বলে জানান কারিনা কাপুর।

তিনি বলেন, আমরা কেউ-ই তেমন রাগ করি না। কিন্তু কখনো কখনো কোনো কাজ করাতে হলে বলতে হয়— এখন আব্বা রেগে যাবে। কারণ ওরা আমার চেয়ে সাইফকেই বেশি ভয় পায়। অভিনেত্রী বলেন, আমি মনে করি, বাবারা ছেলেদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাতে তারা স্বচ্ছন্দে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। সাইফ ঠিক তাই করেছে। সে ছেলেদের সঙ্গে খেলাধুলা করে। একসঙ্গে ওরা গিটার ও ড্রাম বাজায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম