Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাহরুখকে দেখতেই মানুষের ঢল, যা করলেন বাদশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

শাহরুখকে দেখতেই মানুষের ঢল, যা করলেন বাদশা

শাহরুখ খান। সংগৃহীত ছবি

Advertisement

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।  সেখান থেকে বেরোতেই শাহরুখের ওপর ঝাঁপিয়ে পড়ে জনতার ঢল। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও ছিল শাহরুখের কাঁধে। সঙ্গে ছিলেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহর। 

সেই অনুষ্ঠান থেকে বেরোনোর পর উপস্থিত অনুরাগীরা ছেঁকে ধরেন বাদশাহকে। শাহরুখকে এক ঝলক দেখার জন্য সারি সারি দর্শক এগিয়ে আসতে থাকেন তার দিকে। তবে শাহরুখ ধৈর্য হারাননি। রেগেও যাননি। সহস্র মানুষের ঢলের দিকে হাত তুলে সাড়া দিয়েছেন কিং খান। 

সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা আরও একবার মুগ্ধ হন শাহরুখকে দেখে। এক অনুরাগী লিখেছেন, একেই বলে তারকা। গত জন্মে অনেক পুণ্য করেছেন শাহরুখ। তাই এই জন্মে এমন খ্যাতি তার।

আরেক অনুরাগী লিখেছেন, ওর মতো সুন্দর কথা বলতে আর কেউ পারেন না। কী অসাধারণ ব্যক্তিত্ব। উনি ঠিকই বলেছিলেন, ওর পর আর কোনো মহাতারকা তৈরি হবে না। বলিউডে এখনো একজনই মহাতারকা, তিনি হলেন শাহরুখ খান। এই নামের আগে কোনো বিশেষণের দরকার পড়ে না।

উল্লেখ্য, বলিউড বাদশাহ শাহরুখ খান এ মুহূর্তে তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর পাশাপাশি পুত্র আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’-এর সাফল্য নিয়েও মেতে আছেন তিনি। এই সিরিজে রয়েছে তিনিও অতিথি চরিত্রে আছেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৩০ বছর পর বড় পর্দায় ফিরছে শাহরুখ-কাজল-রানীর কালজয়ী সিনেমা

৩০ বছর পর বড় পর্দায় ফিরছে শাহরুখ-কাজল-রানীর কালজয়ী সিনেমা

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম