Logo
Logo
×

Advertisement

বিনোদন

কত বছরের বাচ্চাদের ঘুম পাড়াও, তামান্নাকে পরিচালকের প্রশ্ন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম

কত বছরের বাচ্চাদের ঘুম পাড়াও, তামান্নাকে পরিচালকের প্রশ্ন

তামান্না ভাটিয়া। সংগৃহীত ছবি

Advertisement

‘দ্য বার্ডস অফ বলিউড’ এর ‘গফুর’ গানে নেচে প্রশংসা কুড়াচ্ছেন তামান্না ভাটিয়া। সেই নৃত্যতে মজেছেন বলিউডের অভিনেতা ও পরিচালক অন্নু কাপুর। একটি পডকাস্টে কথা বলতে গিয়ে বিতর্কও সৃষ্টি করে দিয়েছেন। এখন শুনছেন কটাক্ষ।

পডকাস্টে অন্নুকে তামান্নার নাচ নিয়ে প্রশ্ন করা হয়। বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।’ তামান্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে এই তকমা যে অভিনেত্রীর পছন্দ নয়। তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তাই অন্নুর এই মন্তব্য সমালোচিত হচ্ছে।

গত বছর তামন্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে। এই মন্তব্য নিয়েও তামান্নাকে খোঁচা দিয়েছেন অন্নু। 

কত বছরের বাচ্চাদের ঘুম পাড়ান তামান্না, এমন প্রশ্নও করেন, ‘কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত। বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভাল কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।’

বর্ষীয়ান একজন অভিনেতার এমন মন্তব্যে চটেছ নেটিজেনরা। কেউ কেউ অন্নুর মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি তামান্না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম