Logo
Logo
×

Advertisement

বিনোদন

সোনাক্ষী সত্যিই কি মা হচ্ছেন? যা বললেন জাহির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:১২ পিএম

সোনাক্ষী সত্যিই কি মা হচ্ছেন? যা বললেন জাহির

Advertisement

রমেশ তৌরানির দীপাবলির অনুষ্ঠানে বুধবার (১৫ অক্টোবর) রাতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল দম্পতি। এদিন অভিনেত্রীর পরনে ছিল ঢিলেঢালা ঘিয়ে রঙের অনারকলি চুড়িদার। অনুষ্ঠানে প্রবেশ করতেই ফটোসাংবাদিকদের ক্যামেরার দিকে এগিয়ে যান সোনাক্ষী। পেছন থেকে জাহির বলে ওঠেন— সাবধানে হেঁটে চলো। 

এ কথা শুনে প্রথমে অবাক হলেও, পরেই জোরে হেসে উঠেন অভিনেত্রী। মজা করেই জাহিরকে কিলঘুষি দেন সোনাক্ষী। এখানেই শেষ নয়; এরপরে সোনাক্ষীর উদর হাত দিয়ে স্পর্শ করে ছবি তুলতে যান জাহির ইকবাল। আবার হাসতে হাসতে তাকে মারেন সোনাক্ষী। শেষে অভিনেতা বলেন, আরে মজা করছি তো!

এর আগেও মঙ্গলবার রাতের একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে দেখা গেছে। তার শারীরিক গঠন দেখে নেটিজেনদের প্রশ্ন— সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা? সেখানেও ঢিলেঢালা অনারকলি চুড়িদার পরে স্বামী জাহির ইকবালের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। বারবার নাকি স্ফীতোদর ঢাকার চেষ্টা করছিলেন তিনি। সত্যিই কি সোনাক্ষী মা হতে চলেছেন? স্ত্রীর ‘স্ফীতোদর’ স্পর্শ করে প্রশ্নের জবাব দিলেন জাহির ইকবাল নিজেই।

তাহলে কি পুরোটাই রসিকতা? অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা একেবারেই মিথ্যা?  আবার প্রশ্ন তোলেন নেটিজেনরা। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় জাহির পানি ঢেলে দিয়েছেন এভাবেই। কিন্তু নেটিজেনদের একাংশের দাবি, হয়তো সত্যিই অন্তঃসত্ত্বা সোনাক্ষী। এ বিষয়টি তারা গোপন রাখতে চান বলেই হেসে উড়িয়ে দেওয়ার ভান করছেন।

উল্লেখ্য, গত বছর ২৩ জুন বিয়ে করেছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের কয়েক মাসের মধ্যেই ছড়িয়েছিল তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। ঈষৎ পৃথুল চেহারার জন্যই তাকে অন্তঃসত্ত্বা মনে হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন সোনাক্ষী। তিনি বলেছিলেন—আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি। এরপর একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রতিবারই হেসে উড়িয়ে দেন সোনাক্ষী ও জাহির।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম