Logo
Logo
×

Advertisement

বিনোদন

অতীত ভুলতে পারেন না সাইফ আলি খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

অতীত ভুলতে পারেন না সাইফ আলি খান

Advertisement

পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটালেও আজও তার সাবেক স্ত্রী অমৃতা সিংকে মনে পড়ে। সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় এক অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন এ তিনি। 

এর আগে ১৯৯১ সালে ১২ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ আলি খান। তাদের সংসারে দুই সন্তান— সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। কয়েক বছরের মধ্যেই তাদের দাম্পত্যে টানাপোড়েন শুরু হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। পরে ২০১২ সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান।

অভিনেত্রী অমৃতা সিংকে নিয়ে সাইফ আলি বলেন, অমৃতা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছিল সে। তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটি বুঝতে সাহায্য করেছিল অমৃতা সিং। তার অবদান ভাষায় প্রকাশ করা যাবে না বলেও জানান সাইফ আলি খান। তবে তার কিছু পরামর্শ কাজে লাগেনি বলেও জানান তিনি।

অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে এখন তাদের সম্পর্ক সৌহার্দপূর্ণ। যদিও খুব বেশি যোগাযোগ হয় না। সাইফ বলেন, সুসম্পর্ক আছে। তবে কথা হয় শুধু বিশেষ সময়ে, যেমন আমি অসুস্থ হলে। 

তোমাকে তো ভালো মানুষই করেছে। কাজলের এমন প্রশ্নের জবাবে সাইফ আলি খান বলেন, ঠিক তাই। সন্তানদের ভালো মানুষ করেছে। সে কারণেই আজও ওকে মনে পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগরবাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগরবাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম