Logo
Logo
×

Advertisement

বিনোদন

সুখবর দিলেন পরিণীতি চোপড়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

সুখবর দিলেন পরিণীতি চোপড়া

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সুখবর দিলেন। রোববার সকালে (১৯ অক্টোবর) পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এরআগে তাকে নিয়ে হাসপাতালে রওনা দেন স্বামী রাঘব চাড্ডা। পরে দুজনই পুত্রসন্তান আগমনের কথা জানান।

সোশ্যাল মিডিয়ায় পরিণীতি ও রাঘব যৌথ পোস্টে জানান, আমাদের এর আগের জীবনটা ঠিক কেমন ছিল, তা মনে করতে পারছি না। আমাদের এখন দুই বাহু ও হৃদয় উভয়ই পরিপূর্ণ। আগে আমরা একে অপরের জন্য ছিলাম। এখন আমাদের কাছে সবই আছে।

এদিকে এই দম্পতির সন্তান আগমনের পোস্টে শুভ কামনা ও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। একইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী অভিনেত্রী অনন্য পাণ্ডে, কৃতি স্যানন, মণীশ মালহোত্রাসহ একাধিক তারকারা।

এর আগে গত আগস্টেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভ্যানিলা কেক পোস্ট করে সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী পরিণীতি। তখন পোস্টে লেখা ছিল, ১+১=৩।  সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

পরিণীতি চোপড়া ও রাঘব ২০২৩ সালের মে মাসে দিল্লির কপূরথলা হাউসে আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেন। চার মাস পর, একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে আড়ম্বরপূর্ণ বিয়ের আসর বসে তাদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম