Logo
Logo
×

Advertisement

বিনোদন

মঞ্চে মাদক সেবনের অভিযোগ প্রিয়াংকার ভাশুরের বিরুদ্ধে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:০৬ পিএম

মঞ্চে মাদক সেবনের অভিযোগ প্রিয়াংকার ভাশুরের বিরুদ্ধে

Advertisement

‘জোনাস ব্রাদার্স’-এর অংশ বলিউড দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস। তিন ভাইয়ের ব্যান্ডে নিক ও জো ছাড়াও রয়েছেন কেভিন জোনাস। এ মুহূর্তে বিতর্কে জড়িয়েছেন প্রিয়াংকা চোপড়ার ভাশুর জো জোনাস।‘

জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন নিক জোনাসের ভাই জো জোনাস।

সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা গিয়েছিল, জো জোনাসের পরনে নীল রঙের ডেনিম প্যান্ট ও কালো রঙের ভেস্ট। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে গিয়ে নাক মুছতে দেখা যায় তাকে। তার পর আয়নার দিকে তাকিয়ে নাকে কিছু একটা মুছে তিনি ফিরে আসেন মঞ্চে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেন, নাক দিয়ে কোকেন সেবন করছিলেন জো।

এ ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন জো জোনাস। ৩৬ বছর বয়সি আমেরিকান শিল্পী সংবাদমাধ্যমকে বলেন, আমি জীবনে কোনো দিন কোকেন স্পর্শ করিনি। মঞ্চে মাদকদ্রব্য ব্যবহার করলে তার আচরণ অন্য রকম হতো বলেও দাবি করেন জো।

এদিকে ব্যান্ডের অনুষ্ঠান দেখতে প্রায়ই উপস্থিত থাকেন প্রিয়াংকা চোপড়া। মঞ্চে স্বামী থাকলে, দর্শকাসন থেকে প্রায়ই করতালি দিয়ে উৎসাহ দেন অভিনেত্রী। প্রিয়াংকাকেও কাজে উৎসাহ দেন নিক জোনাস। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে প্রিয়াংকার সঙ্গে সুখী দাম্পত্য নিয়ে মুখ খুলেছিলেন নিক। স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি।

সেই সময় নিক বলেছিলেন, আমি গত জন্মে বিশ্বাসী। অবশ্যই পুনর্জন্মেও বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। তিনি বলেন, এ চিন্তা আমাকে শান্তি দেয়। এই জন্মে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম