Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তৃতীয় সন্তানের বাবা হলেন আরফিন রুমি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪২ পিএম

তৃতীয় সন্তানের বাবা হলেন আরফিন রুমি

Advertisement

দুই দশকের পেশাদার সংগীতজীবন গায়ক–সুরকার ও সংগীত পরিচালক আরফিন রুমির। এই শিল্পী বুধবার আবার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটির সাক্ষী হয়েছেন। তৃতীয়বারের মতো তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন।

বুধবার নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৭টায় যুক্তরাষ্ট্রে রুমির স্ত্রী কামরুন নেসা সুস্থভাবে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। আনন্দের এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন রুমি।

আরফিন রুমি জানিয়েছেন, নবজাতকের নাম রাখা হয়েছে কিয়ান আরফিন আরহান। রুমি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই আমার ছোট্ট কিয়ানের জন্য।’ সংগীতজগতের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রুমি পরিবারকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

রুমি ও কামরুন নেসা দম্পতির আরেক পুত্রসন্তান রয়েছে। রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা, এর আগে তিনি লামিয়া ইসলাম নামের একজনকে বিয়ে করেন, সেই সংসারেও একটি পুত্রসন্তান রয়েছে। তৃতীয় সন্তানের আগমনে রুমি ও তাঁর পরিবারের সবাই আনন্দিত।

এদিকে গানেও ব্যস্ত হতে চাইছেন আরফিন রুমি। গতকাল মঙ্গলবার এফডিসিতে সেট বানিয়ে নতুন একটি গানের ভিডিও চিত্রের শুটিং করেছেন তিনি। ‘প্রেমের রেডিও’ শিরোনামের এই গানের কথা লিখেছেন সাগর, সুর ও সংগীত পরিচালনায় আছেন ফরহাদ। সিডি চয়েজের ব্যানারে প্রকাশের জন্য তৈরি এই গানে রুমির সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন স্বর্ণা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম