Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফের বিপাকে তারকা দম্পতি রাজ-শিল্পা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম

ফের বিপাকে তারকা দম্পতি রাজ-শিল্পা

Advertisement

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জীবনে আইনি ঝামেলা যেন কাটছেই না। একের পর একে ঝামেলা লেগেই আছে। ৬০ কোটি রুপি প্রতারণার মামলায় আবারও বিপাকে পড়েছেন এ তারকা দম্পতি। 

চলতি বছরের আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন। এরপর সেপ্টেম্বর মাসে মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারি করেন। ফলে আদালতের অনুমতি ছাড়া তারা দেশের বাইরে যেতে পারবেন না।

এ মামলার শুনানিতে মুম্বাই হাইকোর্ট দম্পতিকে তিরস্কার করে বলেন, আগে ৬০ কোটি রুপি জমা দিন, তারপর বিদেশে যেতে পারবেন। আদালতের এমন নির্দেশনার পর তাদের বিদেশ সফর স্থগিত হয়ে যায়। এমন পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় এসেছে দম্পতির রেস্তোরাঁ ব্যবসা। 

সম্প্রতি লেখিকা শোভা দে সামাজিক মাধ্যমে শিল্পা শেঠির মুম্বাইয়ে তাদের ‘বাস্তিয়ান’ নামের একটি রেস্তোরাঁয় এক রাতের আয় নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রায় ২১ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত রেস্তোরাঁটিতে প্রতি রাতে প্রায় ১৪০০ অতিথি আসেন। একসঙ্গে ৭০০ জন বসতে পারেন সেখানে। দামি গাড়িতে আগত অতিথিরা খাবার ও পানীয়তে লাখ লাখ রুপি খরচ করেন, যার ফলে এক রাতেই রেস্তোরাঁটির আয় দাঁড়ায় ২ থেকে ৩ কোটি রুপির মতো।

এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে— যেই রেস্তোরাঁয় এক রাতেই কোটি টাকার আয় হয়, সেই শিল্পা-রাজ দম্পতি আদালতের জরিমানা পরিশোধে অপারগ কেন?

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম