Logo
Logo
×

Advertisement

বিনোদন

চাচাকে হারিয়ে চিকিৎসাব্যবস্থা নিয়ে যে ক্ষোভ প্রকাশ করলেন মৌসুমী হামিদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০১:৫৩ পিএম

চাচাকে হারিয়ে চিকিৎসাব্যবস্থা নিয়ে যে ক্ষোভ প্রকাশ করলেন মৌসুমী হামিদ

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না। তবে তাকে সামাজিকমাধ্যমে দেখা যায়। সামাজিকমাধ্যমে বরাবরই তিনি ব্যক্তিজীবনের ভালো-মন্দ নানা অনুভূতি ভক্তদের মাঝে শেয়ার করে নেন। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে সামাজিকমাধ্যমে দেওয়া একটি ছবি পোস্ট করে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। 

সেই ছবিটি ছিল সদ্য প্রয়াত তার চাচার সঙ্গে তোলা ছবি। ছবির ক্যাপশনে মৌসুমী হামিদ লিখেছেন, সুস্থ মানুষটাকে মাটিতে দিয়ে আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। রেস্ট ইন পিস কাকু।

তিনি আরও লিখেছেন, তোমার প্রাণহীন চেহারাটা এত হাসিমাখা ছিল যে, ওই চেহারাটাই সারাজীবন মনে থাকবে । তুমি ভালো থেকো। আসতেছি আমিও শিগগিরই হয়তো। আমরা একসঙ্গেই আবার তাড়াতাড়ি চিল করব কাকু।

এবার অভিনেত্রী দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,  এই দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল— চিরতরে। তবে কী কারণে তার চাচার সঙ্গে এমন ঘটনা ঘটল, তা বিস্তারিত জানাননি মৌসুমী হামিদ।

সামাজিক মাধ্যমে দেওয়া মৌসুমী হামিদের সেই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা ছাড়াও অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম