Logo
Logo
×

Advertisement

বিনোদন

কেন শাহরুখের ‘সংসার ভাঙার’ কথা বললেন বলিউড পরিচালক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০৮ পিএম

কেন শাহরুখের ‘সংসার ভাঙার’ কথা বললেন বলিউড পরিচালক

ছবি: সংগৃহীত

Advertisement

বেশ কিছু দিন ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন বলিউড পরিচালক অভিনব কাশ্যপ। কখনো বাদশাহ শাহরুখ খান তো কখনো সালমান খানের বিরুদ্ধে মন্তব্য করে চলেছেন তিনি। আবারও তার নিশানায় শাহরুখ খান। 

এর আগেও শাহরুখ খানকে নিয়ে অভিনব বলেছিলেন, শাহরুখ শুধু নিতেই পারেন। সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা নেই তার। 

এই পরিচালক বলেন, বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে, যা আমি একেবারেই বিশ্বাস করি না। আর সেই বিশ্বাস হলো— সিনেমা ভালো হলে তার সব কৃতিত্ব হয় নায়কের। আর সিনেমা যদি হিট না হয়, তাহলে তা পরিচালকের দোষ। এই ভাবনার অবসান হোক আমি এটাই চাই। এটা একপ্রকার জিহাদি মানসিকতা।

এমন মন্তব্যের পর তা নিয়ে বলিপাড়ায় বেশ বিতর্কও তৈরি হয়। ফলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনব বলেন, আমি কাউকে আক্রমণ করতে চাইনি। তিনি বলেন, আমি শাহরুখ, সালমান ও আমির— তিন খানের সঙ্গেই কাজ করেছি। প্রত্যেকেই একই মানসিকতা পোষণ করে না।  

এ পরিচালক বলেন, সালমান নিজের প্রভাব প্রয়োগ করতে চায়, শাহরুখ তা করেন না। তিনি এত অসভ্য নয়। তবে যেটা করে তা হলো— সিনেমার আইডিয়া নিজের প্রযোজনা সংস্থা থেকে করতে চান।

অভিনব বলেন, তিনি শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে এমন কিছু জানেন, যা প্রকাশ করলে নায়কের সমস্যা হতে পারে। তাই তিনি বিষয়টি প্রকাশ করতে চাননি। তিনি বলেন, আমি চাই না আমার কারণে ওর সংসার ভেঙে যাক ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম