Logo
Logo
×

Advertisement

বিনোদন

বয়স লুকিয়ে ধরা পড়ে গেলেন মালাইকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৩১ পিএম

বয়স লুকিয়ে ধরা পড়ে গেলেন মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা গত ২৩ অক্টোবর ৫০ বছর পূর্ণ করলেন। অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই যে, তার বয়স ৫০ বছর। তার বয়স যেন উলটো পথে হাঁটছে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও কীভাবে এমন যৌবন ধরে রেখেছেন মালাইকা, সে নিয়ে নানা কথা শুনতে হয় তাকে। এবার তার জন্মদিনেই তৈরি হলো বিতর্ক। অভিনেত্রীর আসল বয়স কত? সেই নিয়ে ধন্দে সামাজিক মাধ্যমের নেটিজেনরা।

‘উইকিপিডিয়া’ সূত্রে জানা গেছে, অভিনেত্রী মালাইকা অরোরার বয়স ৫২ বছর। অভিনেত্রীর জন্মের সাল ১৯৭৩। সেই হিসাবে তার বয়স ৫২ বছরই হওয়ার কথা। কিন্তু ২০১৯ সালে অভিনেত্রী নাকি ৪৬তম জন্মদিন পালন করেছিলেন। তাহলে তার ৬ বছর পর বয়স ৫০ হয় কীভাবে? সেই হিসাবই কষছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। 

যদিও মালাইকা অরোরার জন্মদিনে তার বোন অমৃতা অরোরা অবশ্য লিখেছিলেন— গত কয়েক বছর ধরে শুনছি— তোমার বয়স ৫০ বছর হয়ে গেছে। যাক অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।  

গত কয়েক বছর সব থেকে বেশি যে বিষয়ে চর্চা হয়েছে, তা হলো মালাইকা অরোরার বয়স। নেটিজেনদের মতে, মালাইকার বয়স অনেক আগেই ৫০ বছর পেরিয়ে গেছে। তবু নাকি তিনি বয়স লুকিয়ে যান। অভিনেত্রী নিজেও বলেছেন, আসলে মানুষের আপত্তি, আমার বয়সের সঙ্গে যে ঔজ্জ্বল্য বাড়ছে, তা-ই নিয়ে। কিন্তু এবার শুরু হয়েছে জল্পনা, তার আসল বয়স কত!

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম