Logo
Logo
×

Advertisement

বিনোদন

যে কারণে ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘পাওয়ার কাপল’ জয়-মাহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম

যে কারণে ১৪ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘পাওয়ার কাপল’ জয়-মাহি

Advertisement

হিন্দি টেলিদুনিয়ার অন্যতম ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি এবং মাহি ভিজের প্রায় দেড় দশকের দাম্পত্যে ভাঙন ধরল। ১৪ বছরের সংসার ও তিন সন্তানের মা-বাবা এই তারকা জুটি এবার যতিচিহ্ন টানলেন সম্পর্কে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় মাসখানেক ধরেই আর এক ছাদের তলায় থাকছেন না জয় এবং মাহি।

চলতি বছরের জুলাই মাস থেকেই জয় ভানুশালি এবং মাহি ভিজের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও সেই সময় এই বিষয়ে তারকা দম্পতি প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। মাসখানেক আগে মাহিও জানিয়েছিলেন যে, ব্যক্তিগতজীবন নিয়ে কারও কাছে কৈফিয়ত দিতে তিনি বাধ্য নন। 

তবে ভাঙনের খবর কি আর খুব বেশি দিন ধামাচাপা থাকে? এবার জয়-মাহির এক ঘনিষ্ঠ বন্ধুই ফাঁস করে দিলেন তাদের বর্তমান অবস্থান। জুলাই-আগস্ট মাসেই আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন জয় ভানুশালি ও মাহি ভিজ। কিন্তু তারা বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন।

একসময় জয়-মাহির সামাজিকমাধ্যমে চোখ রাখলেই সুখী গৃহকোণের ঝলক মিলত। তবে মাসখানেক ধরে সেই চিত্র পুরোপুরি পালটে গেছে। ভ্লগ তো দূরের কথা, এই সময়ের মধ্যে একে-অপরের সঙ্গে কোনো ছবি পর্যন্ত শেয়ার করেননি তারা। কেন এই সুখের সংসারে ভাঙন ধরল, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই। 

মাহি বিজ নাকি স্বামী জয়কে নিয়ে এতটাই সন্দেহ বাতিকগ্রস্থ হয়ে পড়েছিলেন যে অভিনেতা স্ত্রীর থেকে দূরত্ব বাড়াতে বাধ্য হন। যা কিনা পরবর্তীতে ডিভোর্স পর্যন্ত গড়ায়। 

উল্লেখ্য, ২০১১ সালে ভালোবেসে একে-অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জয়-মাহি। বছরখানেক চুটিয়ে দাম্পত্য উপভোগ করার পর ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন তারা। তার দু'বছর বাদে ২০১৯ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা তারা। তবে ২০২৪ সাল থেকে জয়-মাহির মধ্যে সমস্যা শুরু হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম