Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীর্ঘ ৬ বছর পর ফের বড়পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

দীর্ঘ ৬ বছর পর ফের বড়পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ২০১৫ সালে নির্মাতা আকরাম খানের ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। সেই সিনেমায় তেমন সাফল্য পাননি অভিনেত্রী। এরপর তিনি ছোটপর্দায় নিয়মিত কাজ করে যান। তার অভিনীত সবশেষ সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে, যার শুটিং হয়েছিল তারও বেশ কয়েক বছর আগে। 

প্রায় ৬ বছরের বিরতি শেষে আবারও সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে। ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এটি একটি কোর্টরুম ড্রামা, যেখানে ক্রাইম থ্রিলারও। সিনেমাটির গল্প ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে রয়েছে প্রশ্ন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, নাটকের ব্যস্ততার কারণে তিনি এতদিন সিনেমা নিয়ে ভাবছিলেন না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরবেন— এমন সম্ভাবনাও তিনি আগে উড়িয়ে দেননি। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে তার সেই অপেক্ষা শেষ হলো।

উল্লেখ্য, ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ছাড়াও অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম