Logo
Logo
×

Advertisement

বিনোদন

আইসিইউতে ধর্মেন্দ্র

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

আইসিইউতে ধর্মেন্দ্র

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।

Advertisement

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শুক্রবার রাতে খবর পাওয়া যায়। কিন্তু শনিবার (১ নভেম্বর) জানা গেছে, তাকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার ধর্মেন্দ্র শ্বাসকষ্ট অনুভব করছিলেন, যার ফলে তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তার টিম জানিয়েছিল যে এটি শুধু একটি সাধারণ চেক-আপ এবং বলেছিল— 'সম্ভবত কেউ হাসপাতালে তাকে দেখে গুজব ছড়িয়েছে। তিনি ঠিক আছেন।'

কিন্তু পরে হাসপাতালের এক কর্মী সাংবাদিক ভিকি লালওয়ানি-কে জানিয়েছেন যে, ধর্মেন্দ্র শ্বাসকষ্টের সমস্যা জানানোর পর তাকে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউ-তে পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা স্থিতিশীল, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সাংবাদিক ভিকি লালওয়ানি নিজের ইনস্টাগ্রামে এ বিষয়ে পোস্টও শেয়ার করেছেন।

এখনো পর্যন্ত ধর্মেন্দ্রর ছাড়পত্র (ডিসচার্জ) নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জানা গেছে, তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল নিজেদের কাজ স্থগিত রেখে বাবার পাশে রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম