Logo
Logo
×

Advertisement

বিনোদন

মমতার শুভেচ্ছাবার্তার জবাবে যা বললেন শাহরুখ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম

মমতার শুভেচ্ছাবার্তার জবাবে যা বললেন শাহরুখ

শাহরুখ খান ও মমতা ব্যানার্জি। সংগৃহীত ছবি

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ছিল ২ নভেম্বর। এই দিন ৬০তম জন্মদিন পালন করেন অভিনেতা। তবে তার এই বিশেষ দিনে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা কিং খানকে শুভেচ্ছা জানান। 

এদের মধ্যে অন্যতম ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সামাজিক মাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন।

তবে এই দিন বাদশাহ তার ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন। ৬০তম জন্মদিনে ভক্ত-অনুরাগীরা কিং খানকে দর্শনের জন্য অধীর অপেক্ষায় ছিলেন। কিন্তু তার ভক্ত-অনুরাগীদের দেখা দেননি শাহরুখ খান। নিরাপত্তার কারণে প্রকাশ্যে আসেননি তিনি। সে জন্য ক্ষমাও চেয়েছেন কিং খান।

এদিকে সামাজিক মাধ্যম এক্সে শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়ে মমতা ব্যানার্জি লিখেছেন, আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় চলচ্চিত্রে তোমার অবদান অপরিসীম। তোমার অভিনয় জীবন আরও বিস্তৃত হোক।

প্রিয় দিদির এই ভালোবাসার বার্তা নজর এড়ায়নি শাহরুখ খানের। মমতা ব্যানার্জি তাকে জন্মদিনের শুভেচ্ছার পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছেন কিং খান। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অভিনেতা এবার কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। 

মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে শাহরুখ খান লিখেছেন, মমতা দিদি, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি খুব তাড়াতাড়ি কলকাতায় যাব।

শাহরুখ খানের এই মন্তব্যের পর থেকেই তার ভক্ত-অনুরাগীরা দিন গুনতে শুরু করেছেন। একটা সময় প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মিত হাজির হতেন শাহরুখ খান। তবে গত কয়েক বছর ধরে নানা কারণে সেই ফেস্টিভ্যালে দেখা যায়নি তাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম