Logo
Logo
×

Advertisement

বিনোদন

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সংগৃহীত ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল শাহরুখ খানের সঙ্গে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওম শান্তি ওম’-এ দুই তারকার রসায়নের কথা এখনো দর্শকহৃদয়ে গেঁথে আছে। সেই সিনেমার পর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি বাঁধেন তারা। সর্বশেষ ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমাতেও তাদের রসায়ন দেখা গেছে।

এদিকে নিজের জন্মদিনে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই সিনেমাটির ঝলক। এর পাশাপাশি সিনেমা নিয়ে সেদিন কথাও বলেন শাহরুখ খান। তখনই উঠে আসে দীপিকার প্রসঙ্গ।

বলিউড বাদশাহর সিনেমায় দীপিকা পা়ড়ুকোন ছাড়া যেন তার সিনেমা অসম্পূর্ণ থাকে। অভিনেত্রীকে নিজের ‘লাকি চার্ম’ বলেও মনে করেন শাহরুখ খান। ২০২৩-এ পরপর তিনটি সিনেমা মুক্তি পায় কিং খানের। এর মধ্যে দুটি সিনেমাতেই ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলেন।

দীপিকা থাকলে, ভালোবাসা থাকবেই— এমনই মনে করেন শাহরুখ। আসন্ন সিনেমা ‘কিং’-এও থাকছেন দীপিকা পাড়ুকোন। 'কিং' সিনেমার ভাবনা নিয়েও ইঙ্গিত দেন বাদশাহ।

এ সিনেমা প্রসঙ্গে শাহরুখ বলেন, গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন সিনেমার ব্যাপারে আরও জানতে পারবেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্র রয়েছে।

কিং খান বলেন, আমরা সিনেমাতে কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের ভাবনা— আপনাদের ভালো লাগলে চোখ রাখুন। তা না হলে খারাপই বলতে থাকুন। এ কথা শুনে প্রেক্ষাগৃহে উপস্থিত এক অনুরাগী চিৎকার দিয়ে বলে ওঠেন—আপনার জন্য আমাদের অগাধ ভালোবাসা রয়েছে। 

এর পরিপ্রেক্ষিতে শাহরুখ বলেন, সিনেমাতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে। এ শুনেই আবার আনন্দে হইহই করে ওঠেন ভক্ত-অনুরাগীরা।

উল্লেখ্য, শাহরুখ খানের জন্মদিন ছিল ২ নভেম্বর। এই দিন ৬০তম জন্মদিন পালন করেন অভিনেতা। তবে তার এই বিশেষ দিনে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা কিং খানকে শুভেচ্ছা জানান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম