Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

২০১৮ সালের পর পর্দায় দেখা যাবে আনুশকাকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম

২০১৮ সালের পর পর্দায় দেখা যাবে আনুশকাকে

Advertisement

দীর্ঘ বিরতির পর অভিনেত্রী আনুশকা শর্মাকে দেখা যাবে ফের পর্দায়। মুক্তির অপেক্ষায় ‘চাকদা এক্সপ্রেস’।এটি ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন ভিত্তিক বায়োপিক।

২০১৮ সালের 'জিরো' ছবির পর আনুশকা শর্মাকে আর বড় পর্দায় দেখা যায়নি। ২০২২ সালে তিনি তার বহু আলোচিত ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং শেষ করেন। শুরুতে ছবিটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির কথা থাকলেও, তা এখনো আলোর মুখ দেখেনি।

সম্প্রতি ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় লাভ করার পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম ছবিটি দ্রুত মুক্তি দিতে নেটফ্লিক্সের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। জানা গেছে, নির্মাতারা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ভারতের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে ছবিটি দ্রুত মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

নির্মাতারা চিঠিতে লিখেছেন, ‘আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ভারতের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি লিখে জানতে চেয়েছি যে, আমরা কি বিতর্কের ঊর্ধ্বে উঠে ছবিটি মুক্তি দিতে পারি? ঝুলনদির মতো কিংবদন্তি ব্যক্তিত্বের উপর নির্মিত একটি বায়োপিক দর্শকদের কাছে পৌঁছানো দরকার।’

বর্তমানে ছবিটি স্বত্ব পুরোপুরি নেটফ্লিক্সের হাতেই রয়েছে। যদিও, ভারতীয় নারী ক্রিকেট দলের সাম্প্রতিক জয়ের পর এই বায়োপিকটি নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। তাই অনেকেই আশা করছেন, এই মাসেই ছবিটি মুক্তি পেতে পারে। ছবিতে ঝুলন গোস্বামীর চরিত্রে মুখ্য ভূমিকায় দেখা যাবে আনুশকা শর্মাকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম