Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:০৬ পিএম

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা

Advertisement

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল দম্পতি সদ্যই পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) এ সুখবর প্রকাশ্যে আসার পর বলিউড তারকাসহ ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। 

এদিকে মা ও নবজাতক উভয়ই সুস্থ থাকলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে কী কারণে অভিনেত্রীকে হাসপাতালে থাকতে হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন ক্যাটরিনা কাইফ। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনা ও ভিকি কৌশল দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। মা ও সন্তানের শারীরিক পরিস্থিতিই স্থিতিশীল ও সুস্থ আছে। 

যদিও হাসপাতাল থেকে সাধারণত একদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হলেও অভিনেত্রীর ক্ষেত্রে তা হচ্ছে না। সেই বিবৃতিতে শুধু জানানো হয়েছে— এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না ক্যাটরিনা কাইফ।

এদিকে এ তারকা দম্পতি বাবা-মা হওয়ায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান সামাজিক মাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।' 

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জানিয়েছেন, ‘দারুণ খুশি হয়েছি। অসংখ্য শুভেচ্ছা।’ অভিনেতা রাজকুমার রাও মন্তব্য করে লিখেছেন, ‘ভিকি-ক্যাটরিনা— এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।’ এ ছাড়া বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর, অভিনেত্রী নেহা ধুপিয়াসহ আরও অনেক তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম