Logo
Logo
×

Advertisement

বিনোদন

সুজান খানের মাকে কেন দাহ করা হলো?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

সুজান খানের মাকে কেন দাহ করা হলো?

ফাইল ছবি

Advertisement

সুজান খানের মা জারিন কত্রকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে গোটা বলিউড। জয়া বচ্চন, হেমা মালিনী থেকে ডিম্পল কপাডিয়াসহ অনেকেই ছিলেন জারিনের শেষযাত্রায়। তবে জারিনকে কবর দেওয়া হয়নি, বরং দাহ করা হয় তাকে। ছেলে জায়েদ খান মাকে কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়েছেন। জারিনের সিঁথিতে জ্বলজ্বল করছে লাল সিঁদুর। কেন হিন্দু রীতি মেনেই হলো সুজানের মায়ের শেষকৃত্য?

ঠোঁটের আকার, গোলাপি গায়ের রং দেখেই নাকি জারিন কত্রকের প্রেমে পড়েন সুজানের বাবা সঞ্জয় খান। বেশ কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে সুজানের বাবা এমনটাই দাবি করেন। খুব অল্প বয়সে সঞ্জয়ের সঙ্গে প্রেম, তারপর বিয়ে। তিন সন্তান তাদের। ছেলে জায়েদ খান ও দুই মেয়ে সুজান ও ফারাহ খান। জারিনের মৃত্যুর পর তাকে নিয়ে কৌতুহল সবার। এ প্রসঙ্গে মুখ খুললেন মেয়ে ফারাহ।

মুসলিম পরিবারে বিয়ে করেন জারিন। যদিও তার জন্ম হয় জিউ পরিবারে। অর্থাৎ তার বাবা ইহুদি ধর্মে বিশ্বাসী। কিন্তু, সুজানের মায়ের শেষকৃত্য হয় হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী। এ প্রসঙ্গে সুজানের বোন ফারাহ লেখেন, ‘আমার কাছে আমার মা জারিন খুব বিশেষ একজন মানুষ। তার জীবনের মন্ত্র ছিল, ভুলে যাও, ক্ষমা করে দাও। অত্যন্ত দয়ালু মনের মানুষ ছিলেন। তাই প্রতিটা বন্ধু তাকে ভালোবাসত। আমার মা আমাদের পরিবারটাকে বেঁধে রেখেছিলেন। তার জন্ম হয় পার্সি হিসাবে, বিয়ে হয় মুসলিম পরিবারে ও শেষকৃত্য হয় হিন্দু মতে। মানবতার প্রতীক ছিলেন আমার মা।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম