Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রাশমিকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:০১ পিএম

‘পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রাশমিকা

রাশমিকা মান্দানা। ফাইল ছবি

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা পিরিয়ড নিয়ে মন্তব্য করায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টকশো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন—পুরুষেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে নারীরা মাসের এই দিনগুলোতে যে তীব্র ব্যথা অনুভব করেন, তা যেন পুরুষরাও টের পান।

এ বক্তব্যটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার বিতর্কের জন্ম দেয়। এ সমালোচনার মুখে পড়ে সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যম 'এক্স'-এ ওই টকশোর একটি ক্লিপ শেয়ার করে অভিনেত্রী তার মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন।

সেই পোস্টের জবাবে নিজের হতাশা প্রকাশ করে রাশমিকা মান্দানা লিখেছেন— এটি নিয়ে কেউ কথা বলবে না। টকশো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল। আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে।

এদিকে রাশমিকা মান্দানার এক ভক্ত সেই শো থেকে একটি ক্লিপ এক্সে শেয়ার করে নিয়েছেন এবং অভিনেত্রী এর দ্বারা কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করার চেষ্টা করেছেন। সেই নেটিজেন লিখেছেন—আসলে কখনো কখনো আমরা শুধু চাই যে, আমাদের দুঃখ এবং আবেগ মানুষ বুঝুক। এটি কখনোই কোনো তুলনা বা পুরুষের দায়িত্বকে ছোট করে দেখার বিষয় ছিল না। কিন্তু কিছু মানুষ ভঙ্গুর অহংবোধ এটিকে সেভাবে মোচড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, রাশমিকা মান্দানা সেই পোস্টের জবাবে লিখেছেন— তার কথাগুলো প্রায়শই ভুল ব্যাখ্যা করা হয়েছে 'এবং এটি নিয়ে কেউ কথা বলবে না… শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল.. আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে..।

অভিনেত্রীর এ মন্তব্য নিয়ে অসংখ্য ভক্ত তাকে সমর্থন করেছেন। এবং তার সঙ্গে একমত হয়েছেন যে, বেশিরভাগই তার বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে গেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকার বিদ্রুপকারীদের এক হাত নিলেন জাভেদ আখতার

রাশমিকার বিদ্রুপকারীদের এক হাত নিলেন জাভেদ আখতার

কটাক্ষে বিরক্ত রাশমিকা, যা করলেন অভিনেত্রী

কটাক্ষে বিরক্ত রাশমিকা, যা করলেন অভিনেত্রী

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

রাশমিকার সঙ্গে কথোপকথন নিয়ে ট্রল, যা বললেন বিজয়

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম