Logo
Logo
×

Advertisement

বিনোদন

শুটিংয়ে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিয়াসা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ এএম

শুটিংয়ে দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিয়াসা

Advertisement

ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী তিয়াসা লেপচা বর্তমানে তার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-এর শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন। এই মুহূর্তে তিনি হাঁটুতে গুরুতর চোট নিয়ে বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, স্টার জলসার মেগা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’-এ অভিনেতা রাহুল মজুমদারের বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। সম্প্রতি একটি দৃশ্য শুট করার সময় এই বিপত্তি ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, দৃশ্যে একটি ভারি ফুলদানি ছোড়ার প্রয়োজন ছিল। ফুলদানিটি তুলতে গিয়েই সেটি হাত ফসকে সোজা অভিনেত্রীর হাঁটুতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই বেশ খানিকটা কেটে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

তাৎক্ষণিক দুর্ঘটনার পর সেটে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। চোটের গভীরতার কারণে ‘অনুরাগের ছোঁয়া’র এই জনপ্রিয় নায়িকাকে ইঞ্জেকশনও দিতে হয়েছে। সামান্যর জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিয়াসা, তবে চিকিৎসকরা তাকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন। 

এই অভিনেত্রীর দুর্ঘটনা এবং শারীরিক অবস্থার খবর পেয়ে চিন্তিত তার ভক্ত ও অনুরাগীরা। অভিনেতা সোহেল দত্তের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের চর্চার মধ্যেই এই ঘটনা ঘটল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম