Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো’, টিফিন বক্সে চিরকুটে লিখে দিতেন জয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

‘তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো’, টিফিন বক্সে চিরকুটে লিখে দিতেন জয়া

Advertisement

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন একটা সময় এমন এসেছিল, যখন তিনি একাকীত্বে ভুগছিলেন, সেই সময় সঙ্গী ছিলেন স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন। অথচ বিগবির হাতে এত কাজ ছিল যে, পরিবারের জন্য সামান্য সময়ও ছিল না। সেই কঠিন সময়েই অমিতাভ বচ্চনের সঙ্গে পরিবারের যোগাযোগ রক্ষা করতে এক অনন্য পদ্ধতি অবলম্বন করেছিলেন জয়া বচ্চন। 

যদিও অমিতাভ বচ্চনের জীবনে প্রেমের গল্প নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অভিনেত্রী রেখার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত জয়া বচ্চনকেই তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নেন।

একটা সময় মোবাইল ফোনের যুগ ছিল না। ফলে কাজের সেট থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা ছিল বেশ কঠিন। কাজের চাপে ক্রমশ নিজেকে একা মনে করতে শুরু করেছিলেন অমিতাভ বচ্চন। আর ঠিক তখনই, স্বামীর মন ভালো রাখতে ও যোগাযোগ অটুট রাখতে জয়া বচ্চন শুরু করেন এক চমৎকার অভ্যাস। 

প্রতিদিন তিনি খাবারের সঙ্গে ছোট ছোট চিঠি কিংবা নোট পাঠাতেন অমিতাভের টিফিন বক্সে। এই নোটগুলোতে কখনো লেখা থাকত স্বামীর প্রতি ভালোবাসা ও আবেগমাখা বার্তা ‘তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো।’ 

আবার কখনো তাতে থাকত গুরুত্বপূর্ণ পারিবারিক খবর— ‘অভিষেকের শরীর ভালো না,’ অথবা ‘অমিতাভ ও জয়াকে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে।’ এই ছোট ছোট চিঠিই সেই সময় অমিতাভ বচ্চনের কাছে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার এক বিশেষ মাধ্যম হয়ে উঠেছিল। কাজের ব্যস্ততার মধ্যেও এই নোটগুলো তাকে জয়া বচ্চন এবং তার পরিবারের সঙ্গে এক গভীর বন্ধনে আবদ্ধ থাকতে সাহায্য করেছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম