Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাহরুখের সেই ‘ভাই’ এখন কোথায়?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

শাহরুখের সেই ‘ভাই’ এখন কোথায়?

শাহরুখ খানের অনস্ক্রিন ভাই অভিনেতা জায়েদ খান। সংগৃহীত ছবি

Advertisement

একটা সময় বলিউড বাদশাহ শাহরুখ খানের অনস্ক্রিন ভাই অভিনেতা জায়েদ খান 'লাকি' হিসেবে দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিলেন। আজ তিনি বলিউড থেকে যোজন যোজন দূরে। ধূমকেতুর মতো এসে জ্বলে উঠেই হারিয়ে যান বিস্মৃতির অতলে। কিন্তু কেন?

বলিউডের প্রখ্যাত অভিনেতা সঞ্জয় খান ও জারিন খানের পুত্র জায়েদ খানের অভিষেক হয়েছিল ২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, পরের বছরই শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ তার ভাগ্য বদলে দেয়।

কোরিওগ্রাফার ফারাহ খান পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হুঁ না’ সিনেমায় শাহরুখ খানের ছোটভাই ‘লক্ষ্মণ প্রসাদ শর্মা’ বা ‘লাকি’র চরিত্রে অভিনয় করেছিলেন জায়েদ খান। ‘ম্যায় হুঁ না’ তাকে এনে দিয়েছিল ব্যাপক পরিচিতি ও তারকাখ্যাতি। তবে সাফল্যের এই গ্রাফ বেশি দিন ধরে রাখতে পারেননি জায়েদ। ২০০৫ সালে তার অভিনীত ‘শাদি নাম্বার ওয়ান’, ‘ওয়াদা’-র মতো একাধিক সিনেমা মুক্তি পায়; কিন্তু সেভাবে সাড়া ফেলতে পারেনি। দুর্ভাগ্যবশত একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতে থাকে।

ক্রমাগত ব্যবসায়িক ব্যর্থতার জেরে সেই থেকে হঠাৎ করে গ্ল্যামার জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন এ তারকা? তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেন। এরপর তাকে আর বড়পর্দায় দেখা যায়নি। বর্তমানে সিনেমার সেটে না থাকলেও বলিউডের বিভিন্ন পার্টি কিংবা ইভেন্টে মাঝেমধ্যে তার দেখা মেলে।

জানা গেছে, অভিনেতা জায়েদ খান বলিউড সুপারস্টার হৃতিক রোশানের সঙ্গে পারিবারিক সূত্রে সম্পর্কিত। তিনি হৃতিকের সাবেক স্ত্রী সুজান খানের আপন ভাই। সিনেমা থেকে দূরে থাকলেও পারিবারিক বন্ধনে তিনি বেশ সক্রিয় আছেন।

সম্প্রতি মাকে হারিয়েছেন জায়েদ খান। মা জারিন খানের শেষ ইচ্ছা অনুযায়ী, হিন্দু রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করেন অভিনেতা। জীবনের এই কঠিন মুহূর্তে হৃতিক রোশন ও তার পরিবারকে জায়েদ খানের পাশে ঢাল হয়ে দাঁড়াতে দেখা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম