Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাইফের ১২০০ কোটি টাকার সম্পত্তিতে যোগ হলো আরও দুটি বাড়ি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

সাইফের ১২০০ কোটি টাকার সম্পত্তিতে যোগ হলো আরও দুটি বাড়ি

সাইফ আলি খান। সংগৃহীত ছবি

Advertisement

পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান বিশাল সম্পত্তির মালিক। নিজের সম্পদ ছাড়াও রয়েছে তার পারিবারিক সূত্রে পাওয়া। অভিনেতার সম্পত্তির তালিকায় এবার নতুন সংযোজন মুম্বাইয়ের দুটি অফিস ইউনিট।

মুম্বাইয়ের পূর্ব আন্ধেরিতে দুটি বাড়ি কিনলেন সাইফ আলি খান। দুটি বাড়ির মোট আয়তন ,৬৮১ বর্গফুট। ছয়টি গাড়ি রাখার জায়গা রয়েছে এই বাড়ির সঙ্গে। আমেরিকার একটি ওষুধ সংস্থার মালিকানায় ছিল এই দুটি অফিস ইউনিট। তাদের থেকেই কিনেছেন অভিনেতা। মোট ৩০ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে এই নতুন সম্পত্তি কিনেছেন সাইফ আলি খান। তবে স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর এর সঙ্গে জড়িত কিনা, তা অবশ্য জানা যায়নি।

রিয়্যাল এস্টেট সংক্রান্ত বিনিয়োগ এর আগেও করেছেন সাইফ আলি খানি। মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে তার। এই ফ্ল্যাটেই ছুরিকাহত হয়েছিলেন তিনি। মুম্বাইয়ের এই ফ্ল্যাটটি নাকি ১০ বছর আগে কিনেছিলেন। বর্তমানে সেই ফ্ল্যাটের বাজারমূল্য ১০৩ কোটি টাকা। এই ফ্ল্যাটে মোট পাঁচটি বেডরুম রয়েছে। বিশাল ছাদ-বারান্দার পাশাপাশি রয়েছে আরও দুটি বড় ঘর। গানবাজনার জন্য একটি ঘর এবং অন্য ঘরটি শরীরচর্চার জন্য। ছাদে রয়েছে বড় সুইমিংপুলও।

ছাড়া তার সম্পত্তির তালিকায় রয়েছে প্রাসাদপ্রমাণপতৌদি প্যালেস এই প্রাসাদের বাজারমূল্য আনুমানিক ৮০০ কোটি টাকা। প্রায় ১০ একর জমির ওপর তৈরি হয়েছিল পতৌদি প্যালেস। এই প্রাসাদে নাকি দেড়শ ঘর রয়েছে। প্রতিটি ঘরেই নবাবিয়ানার ছোঁয়া রয়েছে। এই প্রাসাদে হয়েছে বলিউডের বেশ কিছু সিনেমার শুটিং। যেমন দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার সিনেমাঅ্যানিমেল’-এর শুটিং হয়েছিল এখানে। ছাড়া সাইফের নিজের ওয়েব সিরিজতাণ্ডব’-এরও শুটিং হয়েছে এই প্রাসাদে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম