Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কারিশমার সন্তাদের খরচ বন্ধের অভিযোগ, প্রিয়াকে আদালতের নোটিশ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

কারিশমার সন্তাদের খরচ বন্ধের অভিযোগ, প্রিয়াকে আদালতের নোটিশ

Advertisement

বলিউড অভিনেত্রী কারিশমার স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর অভিনেত্রীর সন্তানদের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছেন সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেব। কারিশমা ও সঞ্জয় কাপুর দম্পতির দুই সন্তান— সামাইরা ও কিয়ান। তাদের পড়াশোনার খরচ আগে দিতেন সঞ্জয় কাপুর। তার মৃত্যুর পর থেকে সেই খরচ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ তুলেছে কারিশমার পরিবার।

সম্প্রতি কারিশমার পক্ষের আইনজীবী মহেশ জেঠ আদালতকে জানান, প্রিয়া সচদেব ইচ্ছে করে ওই অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখে আদালত প্রিয়াকে নোটিশ পাঠিয়েছেন এবং তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

কারিশমা কাপুরের আইনজীবীর দাবি, দুই সন্তানই আমেরিকায় পড়াশোনা করছে। তাদের শিক্ষার পেছনে অনেক টাকা লাগে। কলেজের দুই মাসের ফিও বকেয়া পড়ে আছে। ফলে তাদের পড়াশোনায় বাধা তৈরি হয়েছে।

তবে প্রিয়া সচদেব এসব অভিযোগ মানতে নারাজ। তার আইনজীবীর বক্তব্য— তিনি সামাইরা ও কিয়ানের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

এর আগেও প্রিয়া সচদেবের বিরুদ্ধে দলিল জাল করার অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল— সঞ্জয় কাপুরের তৈরি দলিলে কিয়ানের নামের বানান ভুল এবং সামাইরার ঠিকানাও সঠিক নয়। এই ভুলগুলো দেখে কারিশমার সন্তানদের সন্দেহ হয় দলিলটি ভুয়া। তাই তারা আসল দলিল দেখার আবেদন করেন আদালতে। তবে প্রিয়া সচদেবের পক্ষ জানান, নাম বা ঠিকানায় ভুল থাকলে দলিলকে জাল বলা যায় না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম