Logo
Logo
×

Advertisement

বিনোদন

দিল্লির ‘ভয়াবহ’ বায়ুদূষণ নিয়ে শঙ্কিত, যা বললেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম

দিল্লির ‘ভয়াবহ’ বায়ুদূষণ নিয়ে শঙ্কিত, যা বললেন অভিনেত্রী

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন নিজের আগামী সিনেমা ‘তেরে ইশক মে’-এর প্রচার অনুষ্ঠানে এসে রাজধানী দিল্লির পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান। দিল্লির বাতাস দিন দিন যেন বিষাক্ত হয়ে উঠছে। বায়ুদূষণের মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, তা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী। 

সম্প্রতি ‘তেরে ইশক মে’ সিনেমার প্রচার অনুষ্ঠানে কৃতি শ্যানন বলেন, দিল্লির বাতাসের গুণমান বা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) ৪৩০ ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি তাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে।

এর মধ্যেই দিল্লির দূষণ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে বেশ কিছু সিনেমার শুটিং বাতিল এবং  পিছিয়ে দেওয়া হয়েছে। অভিনেত্রীর ‘ককটেল ২’ সিনেমার শুটিংও দিল্লির অত্যধিক দূষণ এবং বিস্ফোরণ আতঙ্কের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল, যে সিনেমায় অভিনয় করছেন অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী রাশমিকা মান্দানাও। 

কৃতি বলেন, যদি সময় থাকতেই যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আমাদের সবার দায়িত্ব এ বিষয়টি দেখা। এই গুরুতর বিষয়ে দৃষ্টিপাত করার সময় এসে গেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এ পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠবে বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী কৃতি শ্যাননকে দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা ধানুশ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম