Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রেমে পড়েছেন শুভ-ঐশী?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

প্রেমে পড়েছেন শুভ-ঐশী?

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ।

Advertisement

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ-দুজনেই ব্যক্তিজীবনে যথেষ্ট আড়ালপ্রিয়। কাজ ছাড়া তাদের খুব একটা দেখা মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও একেবারে সীমিত উপস্থিতি। 

তবু এই অনাগ্রহী দুটি মানুষকে জুটি করেই তৈরি হয়েছে একের পর এক ছবি। ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ছবিতে জুটি হিসেবে তাদের দেখা গেছে।

সকাল সকাল ইন্ডাস্ট্রিতে যেন একটা চাপা উত্তেজনা ছড়িয়ে দিলেন আরিফিন শুভ। লাভ ইমোসহ একটি প্রেমময় ছবি প্রকাশ করলেন নিজের দেয়ালে। ক্যাপশন পড়ে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা! বলে কি না ‘তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার’।

জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে ছবিটি প্রকাশ হতেই রহস্য পরিণত হয় চাপা উত্তেজনায়! তবে কি সত্যি সত্যি প্রেমে ডুব দিলেন শুভ! 

অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

এসব ক্যাপশনে বেড়েছে কৌতুহল। নেটিজেনরা প্রশ্ন করছেন, সত্যিই কি প্রেমে পড়েছেন শুভ-ঐশী? নাকি এটি ‘নূর’ সিনেমার প্রচার।

আরও পড়ুন
প্রেমে মজেছেন বাঁধন

অনেকে বলছেন শুভ ও ঐশীর ক্যাপশনগুলো মূলত রাহয়ান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমার গানের লাইন। হয়তো শিগগিরই সেই গান প্রকাশ হবে। তারই প্রচারণা চলছে এখন।

গত জুলাইয়ে শুভ জানান তার দাম্পত্য জীবনের ইতি টানার কথা। স্ত্রী অর্পিতার সঙ্গে সম্পর্ক টেকেনি, এ খবর তিনি প্রকাশ্যে দেওয়ার পর শুরু হয় নতুন জল্পনা। সে সময় গুঞ্জন ওঠে শুভর ব্যক্তিজীবনে ফাটল নাকি অভিনেত্রী ঐশীর কারণে! 

অনেকে বলছেন, বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সন্দেহ ঘনীভূত হয়েছে। এরপর অবশ্য সে গুঞ্জন এগোয়নি, তবে জিইয়ে ছিল কৌতুহল।  সে কৌতুহল ডালপালা ছড়াতে ছিল এতোদিন।

তবে সব রহস্যের জবাব তো মিলবে সময়ের কাছেই। অপেক্ষা করা যাক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

সম্পত্তির ৯০ শতাংশ হারানো সেই ছেলেটিই বানাচ্ছেন ৪০০০ কোটির ‘রামায়ণ’

সম্পত্তির ৯০ শতাংশ হারানো সেই ছেলেটিই বানাচ্ছেন ৪০০০ কোটির ‘রামায়ণ’

সবাইকে সতর্ক করলেন ঐশী

সবাইকে সতর্ক করলেন ঐশী

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

৭ দিনে কত আয় করল বিজয়-রাশমিকার ‘রণবালি’?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম