Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিয়েতে গান গেয়ে কত নিলেন জেনিফার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

বিয়েতে গান গেয়ে কত নিলেন জেনিফার

Advertisement

জনপ্রিয় মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ ভারতের উদয়পুরে অনুষ্ঠিত একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে পারফর্ম করে বেশ আলোচনায় এসেছেন। ইউএস-ভিত্তিক ব্যবসায়ী রামা রাজু মানতেনার মেয়ে নেত্রা মানতেনা এবং প্রযুক্তি উদ্যোক্তা ভামসি গাদিবাজুর বিয়েতে তার পরিবেশনার ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এবার তার পারিশ্রমিকের অঙ্ক সামনে এসেছে। 

‘পেজ সিক্স’ এর একটি প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী এই শিল্পীকে সংবর্ধনা অনুষ্ঠানে পারফর্ম করে ২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন।

পারফরম্যান্সে জেনিফার লোপেজ তার জনপ্রিয় গান, যেমন- ‘ওয়েটিং ফর টুনাইট’, ‘গেট রাইট’ ইত্যাদি পরিবেশন করেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তার প্রাণবন্ত পরিবেশনা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। 

পারফরম্যান্স শেষে তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে গ্লাস তুলে বলেন, ‘এই সুন্দর দিনে এই পরিবারগুলো একত্রিত হোক, এবং ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।’

এদিকে জেনিফারের বিয়ে বাড়িতে অনুষ্ঠান ঘিরে এক বিতর্কও তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে হয়েছে তার পোশাক নিয়ে আলোচনা। বিশেষ করে ভারতের বিয়ের অনুষ্ঠানে ছোট পোশাক পরিধানকে ভালোভাবে নেয়নি অনেক নেটিজেনরাই। এদিন শিল্পীর পরনে ছিল একটি স্ফটিক-খচিত হাই-কাট বডিস্যুট, ম্যাচিং জ্যাকেট এবং হাঁটু সমান বুট।

এই বিয়েতে জেনিফার লোপেজ ছাড়াও বিশ্বের আরও কয়েকজন বিখ্যাত ডিজে এবং সংগীতশিল্পী পারফর্ম করেছেন, যার মধ্যে রয়েছেন ডিজে টিয়েস্টো ও ব্ল্যাক কফি। এছাড়াও বলিউড থেকে রণবীর সিং, শাহিদ কাপুর, কৃতি স্যানন এবং জাহ্নবী কাপুরের মতো তারকারাও পারফর্ম করেন।

বিয়েতে কনে নেত্রা মানতেনা হলেন অরল্যান্ডোভিত্তিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইনজেনাস ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও সিইও রাম রাজু মানতেনার কন্যা। অন্যদিকে, বর ভামসি গাডিরাজু একজন প্রযুক্তি উদ্যোক্তা এবং তার কোম্পানির আনুমানিক মূল্য ১৮ থেকে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২০৮ কোটি টাকা)।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম